মনের কথা শুনে সিদ্ধান্ত গ্রহণ, সাফল্যকে উদযাপন, জেনে নিন রবিবার কার ভাগ্যে কী?
নিজস্ব সংবাদদাতা
১৯ জুলাই ২০২৬ ০২ : ২১
শেয়ার করুন
1
13
চন্দ্র রাশির অবস্থান অনুযায়ী ১৯ জুলাই ২০২৬ রবিবার বিভিন্ন রাশির জাতক-জাতিকার জীবনে কর্মক্ষেত্র, প্রেম, অর্থ, পরিবার ও স্বাস্থ্যে নানা পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। রাশি অনুযায়ী দেখে নিন কার দিন কেমন কাটবে?
2
13
মেষ: আজ হঠাৎ কোনও পরিবর্তন, চমক বা গুরুত্বপূর্ণ উপলব্ধি আপনার ভাবনার জগৎ বদলে দিতে পারে। প্রথমে কিছুটা অনিশ্চয়তা থাকলেও নিজের উপর বিশ্বাস রাখুন, এই পরিবর্তনই ভবিষ্যতের আরও ভাল সুযোগের পথ প্রশস্ত করবে৷ নতুন দায়িত্ব পেতে পারেন। ঊর্ধ্বতনদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করুন। আজ মাথাব্যথা বা ক্লান্তি অনুভব করতে পারেন।
3
13
বৃষ: আপনার সাফল্য ও স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা প্রবল। দীর্ঘদিনের পরিশ্রম এবং ধৈর্যের ফল এবার মিলতে পারে। প্রেমের সম্পর্ক আরও গভীর হবে। আর্থিক দিক স্থিতিশীল৷ পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটবে। সুষম খাদ্য গ্রহণ করুন৷
4
13
মিথুন: নিজের মনের কথা শুনে সিদ্ধান্ত নিন। সম্পর্ক, কর্মজীবন বা ব্যক্তিগত লক্ষ্য নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন। বাড়িতে শুভ খবর আসতে পারে। আজ পর্যাপ্ত বিশ্রাম নেওয়া প্রয়োজন।
5
13
কর্কট: আপনার অস্থিরতার উত্তর লুকিয়ে আছে আপনার মনেই, কিছুটা সময় নিজের সঙ্গে কাটান। শান্ত পরিবেশে আত্মবিশ্লেষণ করলে বহুদিনের জটিল সমস্যার সমাধান নিজেই খুঁজে পাবেন। কর্মক্ষেত্রে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা, মানসিক চাপ কমানোর চেষ্টা করুন।
6
13
সিংহ: সহকর্মীদের সহযোগিতা পাবেন। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরুন। মনের কথা প্রকাশ করুন৷ ভালবাসাকে ভয় না পেয়ে গ্রহণ করুন৷ আয় বাড়লেও ব্যয়ও বাড়তে পারে। পারিবারিক দায়িত্ব বাড়বে। চোখের যত্ন নিন।
7
13
কন্যা: নতুন পরিকল্পনা সফল হতে পারে। ভালবাসার মানুষের কাছ থেকে সুখবর পেতে পারেন। সঞ্চয়ের দিকে নজর দিন। পরিবারের সদস্যদের সঙ্গে মতের মিল থাকবে। হালকা ব্যায়াম স্বাস্থ্যের জন্য উপকারী হবে।
সুখবর, প্রশংসা বা নতুন কোনও সুযোগ আপনার মুখে হাসি ফোটাতে পারে।
8
13
তুলা: পরিবার, অর্থ বা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে নেওয়া বাস্তবসম্মত সিদ্ধান্ত আপনাকে নিরাপদ ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে। আপনার ধারাবাহিক প্রচেষ্টার সুফল পেতে পারেন৷ গুরুত্বপূর্ণ মিটিং বা আলোচনায় সাফল্য মিলতে পারে। নতুন আয়ের উৎস তৈরি হতে পারে৷ পরিবারের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা হতে পারে।
9
13
বৃশ্চিক: শুধু কাজ করলেই হবে না, শরীর ও মনের বিশ্রামও সমান গুরুত্বপূর্ণ। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। বড় খরচের আগে পরিকল্পনা করুন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বাড়বে। পেটের সমস্যা হতে পারে৷
10
13
ধনু: আত্মবিশ্বাসই আপনার সাফল্যের চাবিকাঠি।
নিজের প্রতিভা প্রকাশ করতে দ্বিধা করবেন না। নতুন কাজ শুরু করার জন্য দিনটি শুভ। সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।
11
13
মকর: কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়তে পারে। দীর্ঘদিন আটকে থাকা কোনও কাজ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অপ্রত্যাশিত সুযোগ, সুখবর বা কোনও শুভ ঘটনা আপনার দিনকে আনন্দময় করে তুলতে পারে। নতুন সম্ভাবনার জন্য নিজেকে প্রস্তুত রাখুন। কোমর বা হাঁটুর ব্যথায় সতর্ক থাকুন।
12
13
কুম্ভ: আশা হারাবেন না, স্বপ্নপূরণ এখনও দূরে মনে হলেও বিশ্বাস রাখুন, ধীরে ধীরে সবকিছু ইতিবাচক হবে। নিজের ওপর আস্থা রাখুন। সৃজনশীল কাজে সাফল্য মিলবে। নতুন সম্পর্কের সূচনা হতে পারে। আর্থিক দিক শুভ। পরিবারের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
13
13
মীন: যাঁরা সত্যিই আপনাকে ভালবাসে এবং সমর্থন করেন, তাঁদের উপস্থিতি আপনার মন ভাল করে দেবে।অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ পাবেন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে। মানসিক শান্তি বজায় রাখতে ধ্যান বা প্রার্থনা করা আপনার জন্য শুভ।