এই বলিউড গান ছাড়া অসম্পূর্ণ হোলি পার্টি! উৎসবে সঙ্গী থাক এই প্লেলিস্টে

শুভস্মিতা কাঞ্জি
২ মার্চ ২০২৬ ১৮ : ৫১
রাত পোহালেই দোল। বাড়িতে হইচই আড্ডার আয়োজন? কিংবা সকালে অনেকে মিলে দোল খেলার প্ল্যান? তাহলে প্লেলিস্টে অবশ্যই রাখুন এই আইকনিক হিন্দিগানগুলো। ছবি- সংগৃহীত
সিলসিলা ছবি থেকে রং বরসে গানটি অবশ্যই তালিকায় রাখুন। অমিতাভ বচ্চনের উপর নির্মিত এই গানটি আজও দোলের প্রেক্ষাপটে আদর্শ। ছবি- সংগৃহীত
অমিতাভ বচ্চনের আরও একটি ছবির গান থাকবে এই তালিকায়। 'শোলে' ছবি থেকে 'হোলি কে দিন'। ছবি- সংগৃহীত
ওহ হো! দেখেছেন! 'বাগবান' ছবির 'হোরি খেলে রঘুবীরা' গানটিকে কী করে বাদ দেওয়া যায়! অমিতাভ বচ্চন অভিনীত এই ছবিটার গানটিও দারুণ জনপ্রিয়। ছবি- সংগৃহীত
একটু ঢিমে তালে বা ক্লাসিক্যাল ধরনের কোনও গান রাখতে চাইলে 'মোহে রং দো লাল' গানটিকে রাখতে পারেন প্লেলিস্টে। ছবি- সংগৃহীত
'বলম পিচকারি' ছাড়া কি হোলি পার্টি জমে? এই গানের আইকনিক স্টেপে নাচা তো মাস্ট! ছবি- সংগৃহীত
'ওয়াক্ত দ্য রেস' এগেনস্ট টাইম ছবি থেকে 'ডু মি এ ফ্লেভর লেটস প্লে হোলি' গানটি বাজাতে পারেন। এটিও ভরপুর নাচার গান। ছবি- সংগৃহীত
একটু রোমান্টিক বা মাখো মাখো কোনও গান বাজাতে চাইলে 'লাহু মুহ লগ গয়া' গানটি বাজাতে পারেন।ছবি- সংগৃহীত