দোলের দিন কেবল নিজেকে কেন রঙে সাজাবেন? সাজিয়ে তুলুন বাড়িকেও। বাড়ির প্রতিটি কোণে লাগুক রঙের ছোঁয়া। দোলের আবহে কীভাবে বাড়ি সাজাবেন রইল তার টিপস। ছবি- সংগৃহীত
2
8
মাঝে চুমকি বা কাচ দিয়ে চারপাশে বিভিন্ন রঙের কাগজ লাগিয়ে ঘুড়ি বানাতে পারেন। সঙ্গে তার নিচে ঝুলিয়ে দিন বাহারি রঙের পমপম। এই ধরনের পমপম যুক্ত ঘুড়ি, ঘর সাজানোর জন্য এমনিও কিনতে পাওয়া যায়। কিনে এনে লাগাতে পারেন। ছবি- সংগৃহীত
3
8
হ্যাপি হোলি লেখা ব্যানার টাঙাতে পারেন ঘরের কোথাও। তার নিচে ছোট ছোট থালায় করে বিভিন্ন রঙের আবির রাখুন। দোলের পরিবেশ তৈরি হবে। ছবি- সংগৃহীত
4
8
কুশন কভার বদলান। বিভিন্ন রঙের কভার পরান কুশনে, সঙ্গে সোফার এক পাশে রংচঙে কোনও কাপড় রাখতে পারেন। ছবি- সংগৃহীত
5
8
রঙ্গোলি বানাতে পারেন। আবির দিয়ে দরজার কাছে রঙ্গোলি বানালে রঙের আবহ তৈরি হবে বাড়িতে। ছবি- সংগৃহীত
6
8
মূল দরজা সামনে আবির দিয়ে আলপনা দিন। বা রঙ্গোলি বানান। এছাড়া ফুলের মালা দিয়ে সাজাতে পারেন। ছবি- সংগৃহীত
7
8
বিভিন্ন রঙের কাগজ কেটে কেটে সেগুলো দিয়ে ঘর সাজাতে পারেন। জানালা বা দরজা সাজান এগুলো দিয়ে। ছবি- সংগৃহীত
8
8
আজকাল দেওয়াল সাজানোর জন্য বিভিন্ন ধরনের রংবেরঙের থালা পাওয়া যায়। সেগুলো দিয়েও ঘরের লুক বদলাতে পারেন। ছবি- সংগৃহীত