এবারের আইএসএলে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ১৬ ফেব্রুয়ারি। লাল-হলুদের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবে অস্কার ব্রজোঁর ইস্টবেঙ্গল। চলতি মরশুমে ইস্টবেঙ্গল নজরকাড়া ফুটবল তুলে ধরলেও কলকাতা লিগ ছাড়া অন্য কোনও ট্রফি জিততে পারেনি। আইএসএলে কী করে লাল-হলুদ ব্রিগেড সেটাই দেখার।
2
13
২১ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ স্পোর্টিং ক্লাব দিল্লি। সেই ম্যাচটিও ইস্টবেঙ্গলের ঘরের মাঠেই হবে। ঘরের মাঠে খেলার সুবিধা পাবে অস্কার ব্রুজোঁর দল। সমর্থকরা দ্বাদশ ব্যক্তির কাজ করবেন।
3
13
জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ২৭ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। এবার অনেক টালবাহানার পরে আইএসএলের বল গড়াতে চলেছে। লাল-হলুদ ফুটবলাররা মুখিয়ে রয়েছেন মেগা টুর্নামেন্টের দিকে। চলছে জোরকদমে অনুশীলনও।
4
13
৫ মার্চ ইস্টবেঙ্গলের সামনে এফসি গোয়া। এই এফসি গোয়ার কাছেই সুপার কাপের ফাইনালে টাইব্রেকারে হার মেনেছিল ইস্টবেঙ্গল। সেই হারের প্রতিশোধ কি আইএসএলে নিতে পারবে লাল-হলুদ ব্রিগেড?
5
13
১৪ মার্চ ইস্টবেঙ্গল-কেরল ব্লাস্টার্স ম্যাচ। বল গড়াবে কলকাতায়। ইস্টবেঙ্গল দেশীয় একজন উইঙ্গারের খোঁজে রয়েছে। আইএসএল শুরুর আগেই দল গুছিয়ে ফেলতে চান অস্কার ব্রুজোঁ।
6
13
২১ মার্চ মিনি ডার্বি। ইস্টবেঙ্গলের সামনে মহমেডান স্পোর্টিং। খেলার ভেন্যু জামশেদপুর। মিনি ডার্বি চলে যাচ্ছে অন্যত্র। দুই দল নিজেদের ঘরের মাঠ অর্থাৎ কলকাতায় খেলতে পারলে ভাল হত। দর্শকরা মাঠ ভরাতেন। বাড়তি অ্যাড্রিনালিন ঝরত খেলোয়াড়দের।
7
13
২১ মার্চের পরে ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ ১১ এপ্রিল। ১১ এপ্রিল লাল-হলুদের মুখোমুখি চেন্নাইয়িন এফসি। দীর্ঘ বিশ্রাম পাবেন খেলোয়াড়রা। আর এই বিশ্রাম লাল-হলুদ ফুটবলারদের তরতাজা করে তুলবে।
8
13
১৬ এপ্রিল ইস্টবেঙ্গল-বেঙ্গালুরু এফসি-র ম্যাচ। বেঙ্গালুরু চিরকালই কঠিন গাঁট। এই চ্যালেঞ্জ কীভাবে পেরোতে সক্ষম হয় ইস্টবেঙ্গল, সেটাই দেখার।
9
13
২৪ এপ্রিল পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচ ইস্টবেঙ্গলের। সুপার কাপে পাঞ্জাব এফসিকে হারিয়ে ফাইনালের টিকিট জোগাড় করেছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচে লাল কার্ড দেখেছিলেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ।
10
13
২৮ এপ্রিল ইস্টবেঙ্গলের মুখোমুখি ওড়িশা এফসি।
11
13
৩ মে বহু প্রতীক্ষিত ডার্বি। ইস্ট-মোহনের ম্যাচ দেখতে ভিড় জমাবেন দু'দলের দর্শকরা। স্টেডিয়াম কাণায় কাণায় ভর্তি থাকবে সেদিন। কলকাতার সব রাজপথ এসে মিশবে যুবভারতী ক্রীড়াঙ্গনে।
12
13
৮ মে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি।
13
13
১৭ মে ইস্টবেঙ্গল-ইন্টার কাশী ম্যাচ। ভেন্যু ভুবনেশ্বর। এবারই আই লিগ থেকে প্রমোশান হয়েছে ইন্টার কাশীর।