'আর মানিয়ে নিতে পারি না...,' কেন ছবির জগৎ থেকে দূরে সরেছেন হেমা? ধর্মেন্দ্রর মৃত্যুর পর কোন সত্যি সামনে আনলেন
নিজস্ব সংবাদদাতা
১১ জুলাই ২০২৬ ২২ : ৫৪
শেয়ার করুন
1
8
বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী একসময় ছবির জগতে রাজ করেছেন। সেই সোনালী যুগে তিনি উপহার দিয়েছেন ‘শোলে’, ‘সীতা অউর গীতা’, ‘ভগবান’-এর মতো কালজয়ী সব ছবি।
2
8
তবে দীর্ঘদিন ধরে বড়পর্দায় তাঁকে আর সেভাবে দেখা যাচ্ছে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেজগৎ থেকে দূরে থাকার আসল কারণ ফাঁস করেছেন হেমা মালিনী।
3
8
সাক্ষাৎকারে হেমা জানান, তিনি সেই সোনালী যুগের অংশ হতে পেরে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করেন। সেই সময়ে নারীকেন্দ্রিক গল্পের প্রাধান্য ছিল এবং প্রতিটি ছবিতে গান ও অভিনয়ের এক নিখুঁত মেলবন্ধন থাকত।
4
8
অভিনেত্রী জানান, তাঁর কেরিয়ারে প্রায় ২০০টি ছবিতে অভিনয় করেছেন এবং সেই সময়ের পরিচালক, প্রযোজকরা তাঁকে বারবার কাস্ট করতে পছন্দ করতেন।
5
8
কিন্তু সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটা তাঁর কাছে বেশ কঠিন হয়ে পড়েছে। হেমা মালিনীর মতে, আজকের দিনে ছবি তৈরির ধরণ আগের থেকে সম্পূর্ণ আলাদা।
6
8
বর্তমানের এই নতুন ধারার ছবি তৈরির প্রক্রিয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়াটা তাঁর জন্য সহজ নয় বলেই তিনি এখন অভিনয় জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন।
7
8
প্রসঙ্গত, হেমা মালিনীকে শেষবার ২০২০ সালে ‘শিমলা মির্চ’ ছবিতে দেখা গিয়েছিল। অভিনয়ের পাশাপাশি তিনি এখন সক্রিয় রাজনীতির সঙ্গেও যুক্ত।
8
8
সম্প্রতি, স্বামী ধর্মেন্দ্রর প্রয়াণে ভেঙে পড়েছিলেন হেমা। দীর্ঘদিনের সঙ্গীকে হারিয়ে শোকস্তব্ধ হয়েছিলেন তিনি। বারবার বিভিন্ন সাক্ষাৎকারে নানাভাবে ধর্মেন্দ্রর প্রসঙ্গে কথাও বলেন এই বর্ষীয়ান অভিনেত্রী।