সোনিয়া গান্ধী। দিনকয়েক আগে সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে চমক দিয়েছিলেন। এবার অপর সোশ্যাল মিডিয়া সাইটে বর্ষীয়ান কংগ্রেস নেত্রী। অভিষেক এক্স-এ।ইনস্টায় প্রথম পোস্টে, তাঁর প্রকাশিতব্য স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ (Belonging: A Journey of Love)-এর প্রথম ঝলক শেয়ার করেছিলেন।
2
7
এক্স-এও তাই। সেখানে তিনি বইয়ের পাতা ওল্টাতে ওল্টাতে , স্মৃতির পাতা উল্টিয়েছেন। পাতায় পাতায় সোনিয়া-রাজীবের সাক্ষতের প্রথম দিনের কথা, আলাপের মুহূর্তের কথা তাঁর মুখে।
3
7
প্রথম পোস্টের ভিডিওতে দেখা গিয়েছে, সোনিয়া তাঁর প্রকাশিতব্য বইয়ের পাতা ওল্টাচ্ছেন। আর বলে চলেছেন পুরনো সেই দিনের কথা। কীভাবে রাজীবের সঙ্গে সাক্ষাৎ? প্রেমের শুরু?
4
7
সোনিয়া জানাচ্ছেন, কেমব্রিজে একটি ছোট গ্রিক রেস্তোরাঁ, আর এক সাক্ষাৎ বদলে দিয়েছে তাঁর জীবন। তিনি জানিয়েছেন, এক রেস্তোরাঁর খোঁজ করছিলেন তিনি, কিছু ইতালিয়ান খাবারের জন্য। সেখানেই খুঁজে পান এক গ্রিক রেস্তোরাঁ। সেখানেই প্রথম সাক্ষাৎ দু'জনের।
5
7
এক বন্ধুর মাধ্যমে আলাপ। তারপর ধীরে ধীরে বন্ধু হয়ে ওঠেন রাজীব-সোনিয়া। সোনিয়া ওই ভিডিওতে জানিয়েছেন, প্রথম দেখাতেই তাঁর মনে হয়েছিল, রাজীব সেই ব্যক্তি, যাকে ভালবেসে, থাকতে পারবেন তিনি।
6
7
ধীরে ধীরে বন্ধুত্ব গরায় প্রেমে, পরিণতিতে পরিণয়। 'সুদর্শন' রাজীব, এই প্রসঙ্গও তুলে এনেছেন সোনিয়া।
7
7
উল্লেখ্য, ১০ নভেম্বর ‘আলফ্রেড এ নফ’ (পেঙ্গুইন র্যান্ডম হাউসের একটি প্রকাশনা সংস্থা) থেকে স্মৃতিকথাটি প্রকাশিত হবে। তার আগেই সোনিয়া গান্ধীর একের পর এক পোস্টে সামনে আসছে প্রকাশিতব্য বইয়ের ঝলক।