আগামী ২ এপ্রিল, বৃহস্পতিবার হনুমান জয়ন্তী। বজরংবলীকে চিরঞ্জীবী বলা হয়। মনে করা হয় তাকে ভক্তিভরে ডাকলে, মনের ইচ্ছে পূরণ হয়। আপনার যদি এমন কোনও অপূর্ণ ইচ্ছে থেকে থাকে যা চাইছেন পূরণ হোক তাহলে এদিন করুন এই বিশেষ টোটকা। ছবি- সংগৃহীত
2
8
২ এপ্রিল সকাল ৬.১০ থেকে দুপুর ১২ টার মধ্যে স্নান করে পুজো দিন। এদিন অবশ্যই মেটে সিঁদুর হনুমানজির বুকে, পায়ে ছোঁয়াতে হবে। ছবি- সংগৃহীত
3
8
বজরংবলীর সামনে চামেলি তেল, তিনটি লবঙ্গ, ভীমসেনি কর্পূরের টুকরো দিয়ে প্রদীপ জ্বালান। কোনও মন্দিরে গেলে হনুমানজিকে দক্ষিণা সমেত লাড্ডু অর্পণ করুন। ছবি- সংগৃহীত
4
8
সন্ধ্যায় মুখে তুলসী পাতা দিয়ে হনুমান চলিশা পাঠ করুন। পাঠ করার মতো অবস্থায় না। থাকলে শুনুন। ছবি- সংগৃহীত
5
8
আর সবথেকে গুরুত্বপূর্ণ যে টোটকা। একটা সাদা কাগজ নিন। তার চারদিকে জয় শ্রী রাম লিখুন লাল পেন দিয়ে। ছবি- সংগৃহীত
6
8
এবার এই কাগজের মাঝে হনুমানজিকে চিঠি লিখুন। শুরুতে তাকে সম্বোধন করে লিখুন, 'আমার প্রিয় হনুমানজি।' এরপর তাতে একটা বা দু'টো ইচ্ছে যেটা চাইছেন পূরণ হোক সেটা লিখুন। অথবা ম্যাক্সিমাম তিনটি ইচ্ছে। খেয়াল রাখবেন সেগুলো যেন অবশ্যই বাস্তবসম্মত হয়। ছবি- সংগৃহীত
7
8
চিঠিটা বর্তমানে ঘটে গিয়েছে এমন ভাবে লিখুন। অর্থাৎ ধরা যাক আপনি চাইছেন প্রমোশন হোক। তাহলে লিখুন আমার পদোন্নতি হয়ে গিয়েছে। চিঠির নিচে নিজের নাম এবং তারিখ লিখুন। তারপর সেটিকে খামের মতো ভাঁজ করুন। ছবি- সংগৃহীত
8
8
এই খামের মতো যে ভাঁজ করছেন কাগজ, সেটার মধ্যে ৯৯, ১২৭, ২৭ টাকা রাখবেন। তারপর প্রণাম করে এই কাগজটি হনুমানজির ছবির সামনে বা পিছনে রেখে দেবেন। ছবি- সংগৃহীত