নিচভঙ্গ রাজযোগে কোটিপতি হওয়ার যোগ ৫ রাশির! গুরু-মঙ্গল জুটি বাঁধতেই টাকার সাগরে ভাসবেন কারা?
নিজস্ব সংবাদদাতা
১৬ সেপ্টেম্বর ২০২৬ ২০ : ৪৮
শেয়ার করুন
1
11
আগামী ১৮ সেপ্টেম্বর কর্কট রাশিতে প্রবেশ করবে মঙ্গল। এখানে আগে থেকেই বসে আছে গুরু অর্থাৎ বৃহস্পতি। ফলে এই দুই রাশি জুটি বাঁধবে, তৈরি হবে নিচভঙ্গ রাজযোগ। এর ফলে বাম্পার লাভবান হবেন একাধিক রাশির জাতকেরা। ছবি- সংগৃহীত
2
11
মেষ: কর্মক্ষেত্র ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অগ্রগতির সম্ভাবনা তৈরি হতে পারে। বাড়ি, জমি বা যানবাহন সংক্রান্ত পরিকল্পনা এগোতে পারে। ছবি- সংগৃহীত
3
11
চাকরিতে নতুন দায়িত্ব পেতে পারেন। পদোন্নতির সুযোগও তৈরি হতে পারে। আয়ের নতুন রাস্তা তৈরি হবে। ছবি- সংগৃহীত
4
11
কর্কট: গুরু এবং মঙ্গল, দুই গ্রহই এই রাশিতে মিলিত হচ্ছে, তাই এই গোচর কর্কট রাশির জাতকদের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। আত্মবিশ্বাস বাড়বে। ছবি- সংগৃহীত
5
11
উদ্যোগ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বাড়তে পারে। ব্যবসা বা নতুন কোনও কাজ শুরু করার সুযোগ আসতে পারে। তবে মঙ্গলের নীচস্থ অবস্থানের কারণে আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়াই ভাল।ছবি- সংগৃহীত
6
11
সিংহ: আর্থিক দিক ও সামাজিক পরিচিতিতে পরিবর্তনের সম্ভাবনা দেখা যেতে পারে। আটকে থাকা কোনও কাজ এগিয়ে যেতে পারে। ছবি- সংগৃহীত
7
11
কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন এই সময়। ছবি- সংগৃহীত
8
11
তুলা: কর্মজীবনে নতুন সুযোগ আসবে। তবে দায়িত্ব বাড়বে। দীর্ঘদিন ধরে আটকে থাকা বিষয় মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ছবি- সংগৃহীত
9
11
হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। গুরুত্বপূর্ণ কোনও অনুমোদনের বিষয়েও ইতিবাচক ফল পাবেন।ছবি- সংগৃহীত
10
11
কন্যা: আয়ের নতুন রাস্তা তৈরি হবে। ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন।ছবি- সংগৃহীত
11
11
আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে সুসময় কাটাবেন। যাঁরা সিঙ্গল তাঁদের জীবনে প্রেম আসতে পারে।ছবি- সংগৃহীত