কল্যাণীতে হতে পারে গ্রিনফিল্ড বিমানবন্দর। ২২ জুন বিধানসভায় রাজ্য বাজেট পেশের সময় এর উল্লেখ করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। প্রশ্ন হল, কী এই গ্রিনফিল্ড বিমানবন্দর? গ্রিনফিল্ড বিমানবন্দর সাধারণ বিমানবন্দর থেকে ঠিক কতটা আলদা?
2
6
বাজেট ভাষণে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, কলকাতার কাছে দ্বিতীয় একটি বিমানবন্দরের প্রয়োজন। কারণ দমদম-কে কেন্দ্র করে যাত্রীদের অতিরিক্ত ভিড় বেড়েছে। তাই চাপ কমাতে ও আঞ্চলিক অর্থনীতির বিকাশের লক্ষ্যে নতুন বিমানবন্দর প্রয়োজন।
3
6
অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের দাবি করেছিলেন যে, কল্যাণীর কাছে নতুন একটি ‘গ্রিনফিল্ড’ বিমানবন্দর তৈরির জন্য রাজ্য সরকার ১০০০ থেকে ১৫০০ একর জমি শনাক্ত করবে।
4
6
প্রশ্ন হল কী এই গ্রিনফিল্ড বিমানবন্দর? নয়া প্রকল্পে নির্মাণের উপর জোর থাকে। একেবারে ফাঁকা জমিতে একদম নতুন করে এই বিমানবন্দর তৈরি হয়। এই জায়গায় আগে কোনও বিমানবন্দর বা বড় পরিকাঠানো ছিল না। ফলে নতুন বিমানবন্দর তৈরির সময়ে বর্তমান সময়ের চাহিদা, উন্নত যাত্রী পরিষেবা এবং পরিবেশবান্ধব নকশা মাথায় রেখে তৈরি করা যায়। যেহেতু কল্যাণীতে ১০০০-১৫০০ একর ফাঁকা জমিতে নতুন করে বিমানবন্দর তৈরি হবে, তাই তা গ্রিনফিল্ড বিমানবন্দর বলে পরিচিত।
5
6
গ্রিনফিল্ড বিমানবন্দরের সুবিধা হল, যেহেতু আগে থেকে কোনও পরিকাঠামো নেই, তাই চাইলে গ্রিনফিল্ড বিমানবন্দরকে গ্রিন বিমানবন্দরেরও রূপ দেওয়া যায়। অর্থাৎ পরিবেশবান্ধব ব্যবস্থা রাখা যেতে পারে। গ্রিন বিমানবন্দরগুলিতে সৌরশক্তি ব্যবহার করা হয়। জল পুনর্ব্যবহার, কম কার্বন নির্গমন-সহ পরিবেশবান্ধব ব্যবস্থা রাখা হয়।
6
6
ভারতে প্রথম বেসরকারি গ্রিনফিল্ড বিমানবন্দর হল অন্ডালের 'কাজী নজরুল ইসলাম বিমানবন্দর'।