ফিউচার মার্কেটের উত্থানের ফলে বৃহস্পতিবার সোনার দাম সামান্য বেড়েছে। অন্যদিকে, প্রধান শহরগুলিতে খুচরো দরেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছে।
2
12
এমসিএক্স-এ, জুন মাসের সোনার ফিউচার প্রতি ১০ গ্রামে ৫১০ টাকা বা ০.৩৩% বেড়ে ১,৫৪,৪৫৮ টাকায় দাঁড়িয়েছে। আগস্ট মাসের চুক্তি ৩৯১ টাকা (০.২৫%) বেড়ে ১,৫৬,৭৯০ টাকায় এবং অক্টোবর মাসের চুক্তি ২০৬ টাকা (০.১৩%) বেড়ে প্রতি ১০ গ্রামে ১,৫৯,৮৪০ টাকায় পৌঁছেছে। আসুন দেখে নেওয়া যাক আজ কোন শহরে হলুদ ধাতুর দর কত?
3
12
আজ দিল্লিতে, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৪৭ টাকা বেড়ে ১৫,৪০৮ টাকা হয়েছে। ২২ ক্যারেট সোনার দাম ১৩৫ টাকা বেড়ে প্রতি গ্রামে ১৪,১২৫ টাকা হয়েছে।
4
12
মুম্বইয়েও একই রকম বৃদ্ধি দেখা গিয়েছে। দেশের বাণিজ্য রাজধানীতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৪৭ টাকা বেড়ে ১৫,৩৯৩ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১৩৫ টাকা বেড়ে প্রতি গ্রামে ১৪,১১০ টাকা হয়েছে।
5
12
চেন্নাইয়ে দাম বেড়েছে আরও বেশি। দক্ষিণের রাজ্যটিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৭৫ টাকা বেড়ে ১৫,৫১৩ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১৬০ টাকা বেড়ে প্রতি গ্রামে ১৪,২২০ টাকা হয়েছে।
6
12
লক্ষ্মীবারে কলকাতায় মুম্বইয়ের ধারা অনুসরণ করেছে। তিলোত্তমা নগরীতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৪৭ টাকা বেড়ে ১৫,৩৯৩ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৩৫ টাকা বেড়ে ১৪,১১০ টাকা হয়েছে।
7
12
হায়দরাবাদেও ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৪৭ টাকা বেড়ে ১৫,৩৯৩ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৩৫ টাকা বেড়ে ১৪,১১০ টাকা হয়েছে।
8
12
আহমেদাবাদে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৪৭ টাকা বেড়ে ১৫,৩৯৮ টাকা হয়েছে, যেখানে ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৩৫ টাকা বেড়ে ১৪,১১৫ টাকা হয়েছে।
9
12
জয়পুরেও দাম বেড়েছে। পিঙ্ক সিটিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৪৭ টাকা বেড়ে ১৫,৪০৮ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৩৫ টাকা বেড়ে ১৪,১২৫ টাকা হয়েছে।
10
12
লখনউয়ে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৫,৪০৮ টাকা (১৪৭ টাকা বেশি) এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৪,১২৫ টাকা (১৩৫ টাকা বেশি) হয়েছে।
11
12
পাটনায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৫,৩৯৮ টাকা (১৪৭ টাকা বেশি) এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৪,১১৫ টাকা (১৩৫ টাকা বেশি) রেকর্ড করা হয়েছে।
12
12
বেঙ্গালুরুতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৪৭ টাকা বেড়ে ১৫,৩৯৩ টাকা হয়েছে, অন্যদিকে ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৩৫ টাকা বেড়ে ১৪,১১০ টাকা হয়েছে।