পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে সোনার দাম বৃদ্ধি পাওয়ার কথা। কিন্তু বর্তমানে ভারতে সোনার দাম দ্রুত পড়ছে। ২ থেকে ৬ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ধরে দাম কমেছে। এর আগে সর্বোচ্চ দামে পৌঁছনোর পর, ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনা উভয়েরই তীব্র দরপতন হয়েছিল।
2
15
মাত্র পাঁচটি সেশনে, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০০ গ্রামে প্রায় ১,১৯,৬০০ টাকা কমেছে, যা সাম্প্রতিক উত্থানের পরে একটি তীব্র সংশোধনের ইঙ্গিত দেয়।
3
15
গত বৃহস্পতিবার সোনার দাম প্রতি আউন্সে প্রায় ৫,১৬০ ডলারে উঠে এসেছিল। যা পূর্ববর্তী সেশনের তুলনায় লাভজনক ছিল। কারণ, বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের উপর কড়া নজর রেখেছিলেন।
4
15
শনিবার, ৭ মার্চ দেশীয় বাজারে ২৪ ক্যারেট সোনার দাম নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। প্রতি গ্রাম সোনার দাম ১৭৫ টাকা কমে গতকালের ১৬,২৮৮ টাকা থেকে ১৬,১১৩ টাকায় দাঁড়িয়েছে।
5
15
২৪ ক্যারেটের ৮ গ্রামের দাম শুক্রবারের তুলনায় ১,৪০০ টাকা কমে ১,২৮,৯০৪ টাকায় দাঁড়িয়েছে। ১০ গ্রামের দাম ১,৭৫০ টাকা কমে ১,৬১,১৩০ টাকায় দাঁড়িয়েছে। ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১৭,৫০০ টাকা কমে ১৬,১১,৩০০ টাকায় পৌঁছেছে।
6
15
২২ ক্যারেট সোনার দামও হ্রাস পেয়েছে। প্রতি গ্রাম সোনার দাম শুক্রবারের ১৪,৯৩০ টাকা থেকে ১৬০ টাকা কমে ১৪,৭৭০ টাকায় দাঁড়িয়েছে।
7
15
৮ গ্রামের সোনার দাম ১,২৮০ টাকা কমে ১,১৮,১৬০ টাকা হয়েছে। ১০ গ্রামের দাম ১,৪৭,৭০০ টাকা। অর্থাৎ ১,৬০০ টাকা কমেছে। ১০০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১৬,০০০ টাকা কমে ১৪,৭৭,০০০ টাকায় লেনদেন হয়েছে।
8
15
সর্বশেষ ট্রেডিং সেশনে ১৮ ক্যারেট সোনার দামও কমেছে। প্রতি গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম গতকালের ১২,২১৬ টাকা থেকে ১৩১ টাকা কমে ১২,০৮৫ টাকায় দাঁড়িয়েছে।
9
15
৮ গ্রামের দাম ১,০৪৮ টাকা কমে ৯৬,৬৮০ টাকায় দাঁড়িয়েছে, যেখানে ১০ গ্রামের দাম ১,৩১০ টাকা কমে ১,২০,৮৫০ টাকায় দাঁড়িয়েছে। ১৮ ক্যারেট সোনার ১০০ গ্রাম ১৩,১০০ টাকা কমে ১২,০৮,৫০০ টাকায় দাঁড়িয়েছে।
10
15
শুক্রবার কলকাতায় প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১৬,১১২ টাকা। ২২ ক্যারেটের দাম ১৪,৭৬৯ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১২,০৮৪ টাকা।
11
15
দিল্লিতে প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১৬,১২৭ টাকা। ২২ ক্যারেটের দাম ১৪,৭৮৪ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১২,০৯৯ টাকা।
12
15
মুম্বইয়ে প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১৬,১১২ টাকা। ২২ ক্যারেটের দাম ১৪,৭৬৯ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১২,০৮৪ টাকা।
13
15
বেঙ্গালুরু প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১৬,১১২ টাকা। ২২ ক্যারেটের দাম ১৪,৭৬৯ টাকা। ১৮ ক্যারেটের দাম ১২,০৮৪ টাকা।
14
15
চেন্নাইয়ে শুক্রবার প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১৬,৩১৯ টাকা। ২২ ক্যারেটের দাম ১৪,৯৫৯ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১৩,০২৯ টাকা।
15
15
আজ হায়দরাবাদে প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১৬,১১২ টাকা। ২২ ক্যারেটের দাম ১৪,৭৬৯ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১২,০৮৪ টাকা।