গত কয়েকদিন ধরে ভারতে সোনার দাম কমছে। ধাতুটির দামের নিম্নমুখী প্রবণতা শনিবারও অব্যাহত রয়েছে।
2
13
বিশেষজ্ঞরা মনে করছেন যে, ক্রমশ বাড়তে থাকা সুদের হার, শক্তিশালী মার্কিন ডলার এবং বন্ড ইল্ডের কারণে ভবিষ্যতে সোনার দাম আরও কমতে পারে।
3
13
ভূরাজনৈতিক পরিস্থিতি, কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির রিজার্ভে বৈচিত্র্য আনার তোড়জোড় এবং বিশ্বজুড়়ে নানা সংঘাতের কারণে সোনার দাম বাড়ার কথা, অথচ এই মূল্যবান ধাতুটির দাম এ বছরের শেষের দিকে নাটকীয়ভাবে কমছে।
4
13
মার্কিন-ইরান সংঘাতে কোনও সমঝোতা না হওয়ায় তেলের দাম ক্রমশ বাড়ছে। তারপরেও সোনার দাম বৃদ্ধির কোনও ইঙ্গিত নেই।
5
13
তেলের দাম বৃদ্ধিতে বিনিয়োগকারীদের আশঙ্কা মুদ্রাস্ফীতি বেশি থাকতে পারে। যদি জ্বালানির দাম বেশি থাকে, তাহলে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সুযোগ কমে যেতে পারে। তারা আরও সুদের হার বাড়ানোর কথা বিবেচনা করতে পারে।
6
13
বিনিয়োগকারীরা এখন আমেরিকার পরবর্তী প্রধান অর্থনৈতিক তথ্যের দিকে নজর রাখছেন। বাজারের আশঙ্কা, অক্টোবরে ফেডেরাল রিজার্ভ সুদের হার আরও একবার বাড়াতে পারে।
7
13
এই পরিস্থিতিতে শনিবার সোনার দাম প্রতি ১০ গ্রামে ১১০০ টাকা কমেছে। আসুন দেখে নেওয়া যাক শনিবার কলকাতা-সহ ভারতে প্রধান শহরগুলিতে সোনার দাম কত?
8
13
শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১,৪৯,১৮০ টাকা। ২২ ক্যারাট ১০ গ্রামের দাম ১,৩৬,৭৫০ টাকা। ১০ গ্রাম ১৮ ক্যারাট সোনার দাম ১,১১,৮৯০ টাকা।
9
13
দিল্লিতে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১,৪৯,৩৩০ টাকা। ২২ ক্যারাট ১০ গ্রামের দাম ১,৩৬,৯০০ টাকা। ১০ গ্রাম ১৮ ক্যারাট সোনার দাম ১,১১,০৪০ টাকা।
10
13
মুম্বইয়ে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১,৪৯,১৮০ টাকা। ২২ ক্যারাট ১০ গ্রামের দাম ১,৩৬,৭৫০ টাকা। ১০ গ্রাম ১৮ ক্যারাট সোনার দাম ১,১১,৮৯০ টাকা।
11
13
বেঙ্গালুরুতে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১,৪৯,১৮০ টাকা। ২২ ক্যারাট ১০ গ্রামের দাম ১,৩৬,৭৫০ টাকা। ১০ গ্রাম ১৮ ক্যারাট সোনার দাম ১,১১,৮৯০ টাকা।
12
13
চেন্নাইয়ে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১,৪৯,১৮০ টাকা। ২২ ক্যারাট ১০ গ্রামের দাম ১,৩৬,৭৫০ টাকা। ১০ গ্রাম ১৮ ক্যারাট সোনার দাম ১,১১,৮৯০ টাকা।
13
13
আহমেদাবাদে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১,৪৯,২৩০ টাকা। ২২ ক্যারাট ১০ গ্রামের দাম ১,৩৬,৮০০ টাকা। ১০ গ্রাম ১৮ ক্যারাট সোনার দাম ১,১১,৯৪০ টাকা।