সোনার দামে ওঠানামা অব্যাহত। যদিও জুনের শুরুতেই দেশজুড়ে হলুদ ধাতুর দরে চমক রয়েছে। একটানা একাধিক দিন অপরিবর্তিত ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম।
2
12
জুনের প্রথম দিনেও কয়েক হাজার টাকা কমেছিল ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম। এরপর গতকাল, মঙ্গলবার এবং আজ, বুধবার, পরপর দু'দিন সোনার দাম অপরিবর্তিত সব শহরেই।
3
12
গত সোমবার ১০০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম কমেছে ৮ হাজার ২০০ টাকা। পাশাপাশি ১০০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম কমেছে সাড়ে ৭ হাজার টাকা।
4
12
মে মাসের শেষেও সোনার দাম নিম্নমুখী ছিল। জুনের শুরুতে হলুদ ধাতুর দরে এমন চমক অব্যাহত থাকবে, তা অনেকেই আশা করেননি।
5
12
পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পর থেকে সোনার দাম নিম্নমুখী ছিল। এরপর আমদানি শুল্ক বেড়ে যাওয়ায়, সোনা কেনার প্রতি ঝোঁক কমে মধ্যবিত্তের।
6
12
তবে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির পর সোনার দাম আবারও চড়তে শুরু করে। ফের যেভাবে সোনার দাম কমছে, তাতে অনেকেরই প্রশ্ন, সোনা কি এবার এক লক্ষের নীচে নামবে?
7
12
সোনার দাম কেন নিম্নমুখী? ওয়াকিবহাল মহলের দাবি, ভূ-রাজনৈতিক অস্থিরতা, বিশ্ব অর্থনীতির পরিস্থিতি, সুদের হার, মার্কিন ডলার অবস্থান, কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির নীতি এর ওপর প্রভাব ফেলে।
8
12
যদিও আন্তর্জাতিক বাজারে পরিস্থিতি খানিকটা স্থিতিশীল। বিনিয়োগকারীরাও শেয়ার বাজার ও অন্যান্য সম্পদের ওপর ঝুঁকছেন।
9
12
এই আবহে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা সার্বিকভাবে কমছে। ফলে একটানা সোনার দাম নিম্নমুখী।
10
12
ওয়াকিবহাল মহলের দাবি, আগামী কয়েক দিন স্বল্পমেয়াদে সোনার দাম খানিকটা কমতে পারে। তবে ১০ গ্রাম সোনার দাম এক লক্ষের নীচে নামবে কিনা, তা নিয়ে নিশ্চিত নন কেউ।
11
12
আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সিদ্ধান্ত এবং মার্কিন ডলারের অবস্থানের ওপর নির্ভর করেই সোনার দাম ওঠানামা করতে পারে।
12
12
বিশেষজ্ঞদের মতে, যদি আন্তর্জাতিক বাজারেও সোনার দাম আরও কমে এবং ভারতে রুপির অবস্থান স্থিতিশীল থাকে, তবে সোনার দাম রেকর্ড হারে কমতে পারে।