সোনার দামে ওঠানামা অব্যাহত। জুলাইয়ের শেষে কি আরও কমবে? যদিও চলতি সপ্তাহের শুরুতেই সামান্য বাড়ল হলুদ ধাতুর দর।
2
10
আজ কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩১ হাজার ৫০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৩ হাজার ৪৬০ টাকা।
3
10
জুলাইয়ের চতুর্থ সপ্তাহের শুরুতেই ১০০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম বেড়েছে ১৭০০ টাকা। ১০০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১৫০০ টাকা বেড়েছে।
4
10
ইরান ও আমেরিকার মধ্যে ফের সংঘাত শুরু হয়েছে। এর জেরেই ফের আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতি বাড়ছে। হুড়মুড়িয়ে বাড়ছে অপরিশোধিত তেলের দাম।
5
10
পাশাপাশি ফেডারেল রিজার্ভের নীতি, হরমুজ প্রণালী দিয়ে তেলের জাহাজ চলাচল ফের নিয়ন্ত্রণে থাকায় সোনার বাজারেও ধাক্কা।
6
10
ভূরাজনৈতিক এই অস্থিরতার আবহে মার্কিন ডলার আবারও শক্তিশালী অবস্থানে। যার ফলে সোনায় বিনিয়োগে ঝুঁকি নিচ্ছেন না বিনিয়োগকারীরা।
7
10
ওয়াকিবহাল মহলের ধারণা, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানে থাকলে সোনা ও রুপোর দাম কমতে পারে আরও। কারণ একটানা মার্কিন ডলার শক্তিশালী থাকলে, আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর চাহিদা কমে যায়।
8
10
চলতি বছরেই সোনা ও রুপোর দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। যার জেরে একাংশের বিনিয়োগকারীরা বিনিয়োগ না করায়, সোনার দাম কমতে শুরু করেছে।
9
10
বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালের শেষ নাগাদ সোনার দাম প্রতি ১০ গ্রামে ১.৬০ লক্ষ টাকা এবং রুপোর দাম প্রতি কেজিতে ২.৮০ লক্ষ টাকায় পৌঁছতে পারে।
10
10
বর্তমানে সোনার দাম রেকর্ড উচ্চতা থেকে কমে আসায়, সাধারণ মানুষের জন্য স্বস্তি। তবে বড়সড় বিনিয়োগ না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।