কিছুদিন আগেই অক্ষয় তৃতীয়া গেল। আর উৎসব মানেই বাঙালির কাছে সোনা কেনার শুভ লগ্ন। কিন্তু এ বার বাজারের মেজাজও বোঝা দায়। বিগত এক মাস ধরেই সোনার দামের ওঠানামা৷
2
10
পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে বিগত এক মাস ধরে বেশ খানিকটা কমেছিল হলুদ ধাতুর দর৷ এপ্রিল পড়তেই আবার সোনার দাম ঊর্ধ্বমুখী৷
3
10
এখন পাইকারি বাজারে সোনার দাম একবার উঠছে তো পরক্ষণেই নামছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, এই অস্থিরতা সাময়িক। তাই দাম একটু কমলেই কেনার হিড়িক লাগতে পারে
4
10
বিশেষজ্ঞরা মনে করছেন, একবারে অনেকটা সোনা না কিনে অল্প অল্প করে কিনে মজুত রাখা বুদ্ধিমানের কাজ। এতে দামের ওঠা-পড়ার ঝুঁকি কমে মধ্যবিত্তের। পাশাপাশি গড় পড়তা একটা ঠিকঠাক দামে সোনা হাতে আসে।
5
10
সোনার দাম আগের চেয়ে তুলনামূলক বেড়ে যাওয়ায় বাজারে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই আবহে ভিড় বাড়বে না কমবে, সেটাই প্রশ্ন।
6
10
সম্প্রতি হরমুজ ঘিরে চরম দ্বন্দ্ব। প্রথম বৈঠকের পর প্রণালী বন্ধ হতেই সোনার দামে রাতারাতি চমক। আগের তুলনায় এখন খানিক বেড়েছে হলুদ ধাতুর দাম।
7
10
দুই দেশ যুদ্ধবিরতি ঘোষণা করতেই বড় পরিবর্তন হয়েছিল সোনার দামে। এর জেরে বিশ্ব অর্থনীতিতেও বড় বদল হয়। এর আগে টানা সোনার দাম কখনও কমেছে আবার বেড়েছে। কিছুদিন আগেই বেশ খানিকটা কমেছিল হলুদ ধাতুর দর। আবার এক লাফে দাম বেড়ে যাওয়ায় সোনা ও রূপোর দামে চিন্তা মধ্যবিত্তের।
8
10
ডলারের চাহিদা সোনার বাজারে প্রভাব ফেলছে। তাই আন্তর্জাতিক খবরের দিকে নজর রেখে বিনিয়োগের সিদ্ধান্ত নিচ্ছেন অনেকেই।
9
10
প্রসঙ্গত, আমেরিকা ইরানের দ্বিতীয় দফার শান্তি বৈঠক হওয়ার কথা বুধবার৷ অস্থায়ী যুদ্ধবিরতি সমাপ্ত হতে চলেছে আর কয়েক ঘণ্টায়।
10
10
ওয়াকিবহাল মহলের মত, এই বৈঠকও ভেস্তে গেলে বড় পরিবর্তন ঘটতে পারে বিশ্ব বাজারে৷ একইসঙ্গে বিশ্ব অর্থনীতিতেও। এর জেরে বিরাট পরিবর্তন ঘটবে সোনার দাম থেকে শুরু করে তেল জ্বালানি ও গ্যাসের দামেও।