ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অস্থিরতা অব্যাহত। তবে এবার সংঘাত শেষের বড় ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জেরেই সোনার দামে বড়সড় বদল ঘটল।
2
9
আজ, বুধবার ফের আন্তর্জাতিক বাজারে সোনার বাজার চাঙ্গা। একধাক্কায় বাড়ল হলুদ ধাতুর দর। যদিও ২২ ক্যারাটের দাম কয়েক হাজার টাকা বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের দুশ্চিন্তাও বাড়ল।
3
9
আজ ১০০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম বেড়েছে ১২ হাজার টাকা। পাশাপাশি ১০০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম বেড়েছে ১৩ হাজার ১০০ টাকা।
4
9
সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী কেন? এর মূল কারণ ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাত শেষের ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
5
9
গতকাল মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, "আমরা বড় ধরনের একটি হামলার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু আমি কিছু সময়ের জন্য সেটা থামিয়ে রেখেছি। তা সবসময়ের জন্য হতে পারে, আবার সাময়িক সময়ের জন্যও হতে পারে।"
6
9
এরপরই ট্রাম্প বলেন, "ইরানের সঙ্গে আমাদের খুব বড় আলোচনা হয়েছে। এখন দেখা যাক তার ফল কী দাঁড়ায়।"
7
9
মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যের পরেই আন্তর্জাতিক বাজারে বুধবার অপরিশোধিত তেলের দাম কমেছে। যার জেরে সোনার দাম হু হু করে বেড়েছে।
8
9
আজ প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম কমে ১১০ মার্কিন ডলার। যদিও গত কয়েকদিনের তুলনায় বিশেষ তফাৎ নেই।
9
9
অপরিশোধিত তেলের দাম কমলেও, মার্কিন ডলার এখনও শক্তিশালী অবস্থানেই রয়েছে। এই দুইয়ের জেরে সোনার দাম খানিকটা বাড়লেও, রেকর্ড হারে বাড়েনি।