চকচকে অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়ানো থাকে ওষুধ, কিন্তু ভেবে দেখেছেন কেন? আসল কারণ জানলে চমকে উঠবেন
নিজস্ব সংবাদদাতা
৪ অক্টোবর ২০২৬ ১৯ : ৩৮
শেয়ার করুন
1
7
যে ওষুধই কিনুন না কেন সেটা সর্বদা চকচকে অ্যালুমিনিয়ামের ফয়েলে করেই প্যাক করা থাকে। বিষয়টা অতি সাধারণ, কিন্তু কখনও ভেবে দেখেছেন কেন এভাবে প্যাক করা হয় ওষুধ? কেন অ্যালুমিনিয়ামের এই ফয়েল ছাড়া প্যাক করা হয় না? ছবি- সংগৃহীত
2
7
বিভিন্ন ধরনের ওষুধ আর্দ্রতা, আলো, হাওয়া, ইত্যাদির সঙ্গে বিভিন্ন ভাবে রিঅ্যাক্ট করে। এর ফলে সেই ওষুধের উপকারিতা, কাজ করার ক্ষমতা কমতে পারে, বা নষ্ট হতে পারে। তাই প্রতিটি ফার্মাকিউটিকাল কোম্পানি এমন ভাবেই ওষুধের প্যাকিং করে যাতে সেটা এক্সপায়ারি ডেট পর্যন্ত ঠিক থাকে। ছবি- সংগৃহীত
3
7
ফলে ওষুধ প্যাকেজিংয়ের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের ফয়েল ব্যবহার করা হলেও, খেয়াল করে দেখবেন এক এক ধরনের ওষুধ, এক এক ধরনের ফয়েলে বা এক এক রকম ভাবে প্যাক করা থাকে। যদিও অ্যালুমিনিয়ামের ফয়েল কনস্ট্যান্ট। ছবি- সংগৃহীত
4
7
কেন অ্যালুমিনিয়ামের ফয়েলই ওষুধের প্যাকেজিংয়ে ব্যবহার করা হয়, অন্য কিছু নয়? আসল এটি সরু বা পাতলা পাতলা সিটে তৈরি করা সম্ভব। কিন্তু প্রোটেকশন? তাতে কোনও ফাঁক থাকে না। বাইরের রোদ, জল, হাওয়া থেকে বাঁচায় এটি। ছবি- সংগৃহীত
5
7
কিছু ওষুধ দেখবেন একদিকে দেখা যায়, প্লাস্টিকের কভার থাকে, আর অন্য দিকে অ্যালুমিনিয়ামের ফয়েল থাকে। আর কিছু ক্ষেত্রে দুই দিকেই অ্যালুমিনিয়ামের ফয়েল থাকে, ওষুধ বাইরে থেকে দেখা যায় না। এই দ্বিতীয় ধরনের কভারকে বলে আলু আলু ব্লিস্টার। এটা ওষুধটিকে আর্দ্রতা, বাতাস এবং আলোর থাকে বাঁচায়। অতিরিক্ত প্রোটেকশন দেয়। ছবি- সংগৃহীত
6
7
তবে মনে রাখবেন অ্যালুমিনিয়াম ফয়েল কিন্তু ওষুধের মেয়াদ বাড়াতে পারে না। এটি কেবল এক্সপায়ারি ডেট পর্যন্ত সেটাকে খারাপ হওয়ার হাত থেকে রক্ষা করে। ছবি- সংগৃহীত
7
7
তবে বর্তমান সময়ে একাধিক ওষুধ কৌটোতে বিক্রি হয়। আলাদা আলাদা করে খাপের মধ্যে করে অ্যালুমিনিয়াম ফয়েল দ্বারা প্যাক করে বিক্রি হয় না। আসলে সবটাই নির্ভর করে ওষুধের ধরনের উপর নির্ভর করে।ছবি- সংগৃহীত