গণেশ চতুর্থীতে বাপ্পার আগমনের সঙ্গে সঙ্গে বিশেষ গ্রহের বিন্যাস ও শুভ যোগ প্রভাব দেখা যাবে।
4
12
বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত সৌভাগ্যময় হতে চলেছে।
5
12
গণেশ চতুর্থী থেকে বিশেষ কয়েকটি রাশির জাতক-জাতিকারা সর্বাধিক সুফল এবং সৌভাগ্যের আশীর্বাদ লাভ করতে পারেন।
6
12
তাহলে কাদের জীবনে শীঘ্রই সুদিন আসতে চলেছে, জেনে নিন-
7
12
মেষ: গণেশ চতুর্থীর পর মেষ রাশির জাতকদের আটকে থাকা কাজ এগোতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার পাশাপাশি পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। আচমকা আর্থিক লাভেরও যোগ রয়েছে।
8
12
মিথুন: মিথুন রাশির জন্যও সময়টা অনুকূল। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে এবং বুদ্ধি ও কথাবার্তার দক্ষতা কাজে লাগিয়ে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন পথ খুলতে পারে। বিনিয়োগ কিংবা পারিবারিক সম্পত্তি থেকেও লাভের সম্ভাবনা রয়েছে।
9
12
কন্যা: গণেশ চতুর্থীর সময় গ্রহের শুভ অবস্থান কন্যা রাশির জাতকদের বিশেষ সুবিধা দিতে পারে। আর্থিক সমস্যার অবসান হওয়ার পাশাপাশি ঋণ মেটানোর সুযোগ আসতে পারে।
10
12
তুলা: তুলা রাশির জাতকদের জীবনে আসতে পারে নতুন সুখবর। পরিবারে শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন গাড়ি বা সম্পত্তি কেনার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। ব্যবসায় বড় কোনও পার্টনারশিপও চূড়ান্ত হতে পারে।
11
12
মকর: মকর রাশির জাতকদের দীর্ঘদিনের আর্থিক ও মানসিক চাপ কিছুটা কমতে পারে। চাকরিতে বেতনবৃদ্ধি বা নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসাতেও উন্নতির ইঙ্গিত মিলছে।
12
12
জ্যোতিষীয় মতে, গণেশ চতুর্থীর দিন গণেশকে দূর্বা ও মোদক বা বেসনের লাড্ডু নিবেদন করা শুভ। পাশাপাশি ‘ওঁ গং গণপতয়ে নমঃ’ মন্ত্র অন্তত ১০৮ বার জপ করার পরামর্শ দেওয়া হয়।