আগামীকাল মঙ্গলবার, ১৯ মে তৈরি হচ্ছে এক বিরল জ্যোতিষীয় সংযোগ। একই দিনে গজকেশরী যোগ, অঙ্গারক যোগ এবং বিনায়ক চতুর্থীর মিলনকে অত্যন্ত শুভ বলে মনে করছেন জ্যোতিষীরা।
2
10
একইসঙ্গে এদিন মিথুন রাশিতে বুধ ও চাঁদের যুগলবন্দি এই যোগকে আরও শক্তিশালী করে তুলবে।
3
10
বিশ্বাস করা হয়, এমন বিরল সংযোগ জীবনে সৌভাগ্য, মানসিক শান্তি এবং সাফল্যের দরজা খুলে দিতে পারে।
4
10
জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে মনের প্রতীক বলা হয়। মানুষের আবেগ, চিন্তাভাবনা ও মানসিক স্থিতি চন্দ্রের উপর নির্ভর করে। অন্যদিকে, গুরু বা বৃহস্পতি হলেন জ্ঞান, সৌভাগ্য ও সমৃদ্ধির কারক। যখন চন্দ্র ও গুরুর শুভ মিলন ঘটে, তখন তৈরি হয় গজকেশরী যোগ।
5
10
গজকেশরী যোগকে অত্যন্ত শুভ এবং ফলদায়ক বলে মনে করা হয়। কথিত রয়েছে, এই যোগ মানুষের জীবনে উন্নতি, সম্মান এবং আর্থিক স্থিতি নিয়ে আসে।
6
10
এবার সেই শুভ যোগের সঙ্গেই পড়েছে বিনায়ক চতুর্থী। হিন্দু ধর্মে এই তিথি গণেশ পুজোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান গণেশকে বাধা দূরকারী ও শুভ শক্তির প্রতীক হিসেবে মানা হয়। তাই এদিনে তাঁর আরাধনা করলে জীবনের নানা সমস্যা কাটতে পারে বলেই বিশ্বাস।
7
10
জ্যোতিষ মতে, ১৯ মে সকালে একটি সহজ উপায় করলে বিশেষ সুফল মিলতে পারে।
8
10
সকালে স্নান সেরে পরিষ্কার পোশাক পরে হাতে এক মুঠো দুর্বা ঘাস নিতে হবে। তারপর মন শান্ত রেখে ২১ বার জপ করতে হবে ‘ওম গং গণপতয়ে নমঃ’।
9
10
এই মন্ত্রটি গণেশের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। দুর্বা নিবেদন করে এই মন্ত্র জপ করলে জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং বাধা-বিপত্তি দূর হয় বলে বিশ্বাস। পাশাপাশি মানসিক অশান্তি কমে এবং সৌভাগ্যের পথ খুলে যায় বলেও মত জ্যোতিষীদের।
10
10
বিশেষজ্ঞদের মতে, গজকেশরী যোগের প্রভাবে এদিনে করা প্রার্থনা ও মন্ত্রজপ দ্রুত ফল দিতে পারে। তাই সুখ-সমৃদ্ধি, মানসিক শান্তি এবং সৌভাগ্য কামনায় এই বিশেষ সুযোগ হাতছাড়া করবেন না যেন!