ইরানের সঙ্গে আমেরিকা এবং ইজরায়েলের যুদ্ধের ফলে জ্বালানির খরচ বেড়েছে দেশে। সামনের পুজো। সেই আবহে খরচ বাড়বে অক্টোবর মাসে।
2
8
এই পরিস্থিতিতে উৎসবের মরসুমে গ্রাহকদের বিনামূল্যে একটি এলপিজি সিলিন্ডার বিতরণের সিদ্ধান্ত নিয়েছে এই রাজ্য সরকার। প্রতি বছর দু’টি করে এলপিজি ফ্রি দেওয়া হয়। এই পরিষেবা পেতে প্রয়োজন বৈধ রেশন কার্ড।
3
8
কথা হচ্ছে দিল্লির বিজেপি সরকারের। কয়েক মাস আগে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছিলেন রাজধানীর বৈধ রেশন কার্ড হোল্ডাররা প্রত্যেক বছর দু’টি করে রান্নার গ্যাস সম্পূর্ণ বিনামূল্যে পাবেন।
4
8
দিল্লি সরকারের তরফে জানানো হয়েছিল, একটি ফ্রি এলপিজি মিলবে দোল বা হোলির সময়। অপরটি দিপাবলী উপলক্ষে।
5
8
তবে গ্রাহকদের বাড়িতে এলপিজি পৌঁছে দেবে না রাজ্য সরকার। একটি রান্নার গ্যাসের সিলিন্ডারের সমপরিমাণ অর্থ সরাসরি পাঠিয়ে দেওয়া হবে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
6
8
ডিবিটির মাধ্যমে এই টাকা সরাসরি অ্যাকাউন্টে পাঠানো হবে। বর্তমানে একটি ঘরোয়া ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৯৪২ টাকা। অর্থাৎ, দিপাবলীর আগেই গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা।
7
8
রেখা গুপ্ত জানিয়েছিলেন, দিল্লির রেশন কার্ডধারীদের এই সুবিধা দেওয়া হবে। এলপিজি বা এলএনজি সকল গ্রাহকরাই এই সুবিধা পাবেন।
8
8
সরকারি এই প্রকল্পে বছরে প্রায় ২৪৩ কোটি টাকা খরচ হবে। এলপিজির দাম পরিবর্তন হলে, সেই পরিবর্তিত মূল্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে জানিয়েছে রেখা গুপ্তের সরকার।