বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের জন্য মহিলাদের জন্য আরও বড় পদক্ষেপ শুভেন্দু অধিকারীর সরকারের। সরকারি বাসে যাতায়াতের জন্য 'পিঙ্ক কার্ড'-এর পর এবার বাসে বাসে চালু হল পিঙ্ক সিট।
2
8
রাজ্যের সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের জন্য পিঙ্ক সিটের ব্যবস্থা করল রাজ্য সরকার। এই পিঙ্ক সিট কেবলমাত্র মহিলাদের জন্যেই সংরক্ষিত।
3
8
আজ কসবায় ৫০টি এসি বাসের উদ্বোধন কর্মসূচিতে বড়সড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, 'বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে চালু হয়েছে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা। এর জন্য খুব শীঘ্রই চালু হবে পিঙ্ক কার্ড।'
4
8
শুভেন্দু জানিয়েছেন, 'যদিও এরই মধ্যে অনেক মহিলারা বিনা টিকিটে সরকারি বাসে যাতায়াত করতে চান না। তাঁরা বাসে ভাড়া দিয়েই যেতে চান। এই নিয়ে বিভ্রান্তি তৈরি হয় অনেক যাত্রী ও কন্ডাক্টারদের মধ্যেই।'
5
8
আবার অনেক মহিলাই অভিযোগ তুলেছেন, বাসে তাঁদের টিকিট কাটা সরকার তুলে দিয়েছে বলে বাসগুলি নির্দিষ্ট স্টপেজে মহিলা যাত্রীদের দেখলে আর দাঁড়ায় না।
6
8
এ প্রসঙ্গে মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 'সরকারি বাসে আমাদের মা-বোনদের জন্য ফ্রি করে দিয়েছি। আর তাঁদের টিকিট কাটতে লাগে না। কিন্তু শুনছি, অনেক মহিলা যাত্রী চাইছেন টিকিট কেটেই যেতে।'
7
8
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'কেউ কেউ বলছেন, ৭০-৮০ হাজার টাকা রোজগার করেন, তাই ফ্রি-তে বাসে যেতে চান না। তাঁদের কথা ভেবে এবার একটা বিকল্প ব্যবস্থা করতে হবে।'
8
8
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, জিরো ভ্যালু টিকিটের জন্য শীঘ্রই পিঙ্ক কার্ড চালু হচ্ছে মহিলাদের জন্য। অন্যদিকে প্রচুর উপার্জন করেন, বাসে ভাড়া দিতে চান, সেই সব মহিলাদের জন্যেও বিকল্প ব্যবস্থা শীঘ্রই করা হবে।