রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই গত এক মাসে একের পর এক তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছেন। কেউ কেউ প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। কেউ আবার চুপিসারেই সক্রিয় রাজনীতি থেকে সরে পড়েছেন।
2
9
বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে তৃণমূলের ভরাডুবি শুরু। দলের ছন্নছাড়া দশা। গত এক মাসে পুলিশের জালে একাধিক দাপুটে নেতা, প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলর।
3
9
গত এক মাসের মধ্যে রাজ্যের তিনজন প্রাক্তন মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। সুজিত বসু, উজ্জ্বল বিশ্বাসের পর সেই তালিকায় আজ যুক্ত হলেন উদয়ন গুহ। সকলের বিরুদ্ধেই একাধিক অভিযোগ দায়ের থানায়।
4
9
মে মাসের দ্বিতীয় সপ্তাহে ইডি দপ্তরে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার হন সুজিত বসু। পুরনিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল ইডি।
5
9
উত্তর দমদম, দক্ষিণ দমদম এবং হালিশহর-সহ বিভিন্ন পুরসভায় নিয়োগের ক্ষেত্রে ব্যাপক কারচুপি হয়েছিল বলে অভিযোগ ওঠে। দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধান হিসেবে থাকাকালীন ওই পুরসভার নিয়োগ প্রক্রিয়া নিয়ে তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারীরা।
6
9
সুজিত বসুর পর গ্রেপ্তার হন উজ্জ্বল বিশ্বাস। বেআইনিভাবে সরকারি ত্রাণসামগ্রী মজুত করার অভিযোগ রয়েছে প্রাক্তন কারামন্ত্রীর বিরুদ্ধে।
7
9
জুনের প্রথম সপ্তাহেই উজ্জ্বল বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর কৃষ্ণনগরের বাড়িতে ত্রাণসামগ্রী উদ্ধারের পরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়।
8
9
আজ বুধবার গ্রেপ্তার হলেন রাজ্যের আরও এক প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ। কলকাতা থেকে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে উত্তরবঙ্গে।
9
9
প্রধানমন্ত্রী আবাস যোজনা-এর সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে ২০১৬ সাল থেকে কাটমানি নেওয়া ও প্রতারণার অভিযোগে দায়ের হয়েছে উদয়ন গুহের বিরুদ্ধে।