বাড়িতে নতুন সদস্য আসছে? দিন গুনছেন ছোট্ট মানুষটির আশায়? মা হওয়া, সন্তান আসার পর যেমন দায়িত্ব বাড়ে, গর্ভাবস্থায় সুস্থ থাকতেও তেমন একাধিক বিষয়ে নজর রাখা উচিত। এই সময় ভুলেও কোন কোন খাবার খাবেন না জেনে নিন। ছবি- সংগৃহীত
2
10
পেঁপে: কাঁচা বা আধ কাঁচা পেঁপে এই সময় একদমই খাবেন না। এতে ল্যাটেক্স এবং অতিরিক্ত পরিমাণে এনজাইম থাকে যা গর্ভপাতের কারণ হতে পারে। ছবি- সংগৃহীত
3
10
আনারস: এতে ব্রোমেলাইন থাকে যা গর্ভবতী মায়েদের স্বাস্থ্যের জন্য একদমই ঠিক না। বিশেষ করে তৃতীয় ট্রাইমেস্টারে কখনই এটি খাওয়া উচিত নয়। এতে গর্ভপাতের আশঙ্কা বাড়ে। ছবি- সংগৃহীত
4
10
কাঁচা ডিম: ভাল করে ফুটিয়ে তারপর ডিম খাবেন। কাঁচা বা হাফ বয়েল্ড, পোচ করে ডিম খাবেন না এই সময়। কাঁচা ডিমে এমন একটি ব্যাকটেরিয়া থাকে যা ফুড পয়সনিং করাতে পারে। এবং অতিরিক্ত পেট খারাপ হওয়া মোটেই মা বা সন্তান কারও জন্য ভাল নয়। ছবি- সংগৃহীত
5
10
কাঁচা বা ঠিক করে রান্না না করা মাংস এই সময় খাওয়া উচিত নয়। এর থেকেও পেট খারাপ এবং ফুড পয়সনিং হতে পারে। শুধু তাই নয় গর্ভপাত পর্যন্ত হতে পারে। ছবি- সংগৃহীত
6
10
মেটে: অনেকেই মেটে খেতে পছন্দ করেন। তবে গর্ভাবস্থায় অতিরিক্ত মেটে খেলে গর্ভের সন্তানের শিরদাঁড়া, মস্তিষ্কের সমস্যা দেখা দিতে পারে। এমনকী হার্টের সমস্যার ঝুঁকিও এড়ানো যায় না। ছবি- সংগৃহীত
7
10
অ্যালোভেরা: এই গাছের যতই উপকারিতা থাক। গর্ভাবস্থার সময় এটির থেকে দূরে থাকাই ভাল। এতে ল্যাটেক্স থাকে, যা শরীরে গেলে সময়ের আগে ডেলিভারি বা গর্ভপাত ঘটাতে পারে। ছবি- সংগৃহীত
8
10
অতিরিক্ত কফি বা চা খাওয়া এড়িয়ে চলুন। অতিরিক্ত ক্যাফেন শরীরে গেলে সেটা গর্ভপাত ঘটাতে পারে। মদ্যপান করা থেকেও বিরত থাকুন। এমনকী হার্বাল চাও যতটা পারবেন এড়িয়ে চলুন। ছবি- সংগৃহীত
9
10
এমন কোনও সামুদ্রিক মাছ বা খাবার খাবেন না যাতে বেশি পরিমাণে পারদ থাকে। যেমন টুনা, ম্যাকারেল, ইত্যাদি জাতীয় মাছ। ছবি- সংগৃহীত
10
10
মোজারেলা চিজ, বা অন্যান্য চিজ, স্কিম মিল্ক বা এই জাতীয় দুধের জিনিস যা ঠিক করে প্যাস্টেরাইজেশন হয়নি সেগুলো খাওয়া ঠিক নয়।ছবি- সংগৃহীত