কেবল উপার্জন করলেই হল না, সেটাকে যথাযথ ভাবে রাখা, সঞ্চয় করাও জরুরি। এছাড়া যদি টাকা পয়সা সংক্রান্ত কোনও সমস্যায় ভুগে থাকেন, হতে পারে তার নেপথ্যে আপনার পার্স রয়েছে। জেনে নিন পার্সে কী রাখলে টাকা চুম্বকের মতো আকর্ষিত হয় আর কী করলে দারিদ্র্য বৃদ্ধি পায়। ছবি- সংগৃহীত
2
8
পার্স সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। নোট যেমন তেমন ভাবে ঢুকিয়ে রাখবেন না। পরিপাটি করে গুছিয়ে রাখুন। এতে ধনের প্রতি ইতিবাচক দৃষ্টিকোণ রয়েছে যে সেটা স্পষ্ট হয়। ছবি- সংগৃহীত
3
8
পার্সে দেবী লক্ষ্মীর ছবি বা ছোট শ্রীযন্ত্র রাখুন। এটি ধন এবং সমৃদ্ধির প্রতীক। এছাড়া রুপোর কয়েন রাখতে পারেন, এটিও ফেংশুই এবং বাস্তু মতে খুবই শুভ বলে মনে করা হয়। রুপোর কয়েন পার্সে রাখলে আর্থিক অবস্থায় স্থিরতা আসে, শ্রীবৃদ্ধি হয়। ছবি- সংগৃহীত
4
8
পার্সে কিছু অক্ষত, পরিষ্কার চালের কণা রাখুন। এটি বহু পুরনো প্রথা। যেহেতু চালকে সমৃদ্ধির প্রতীক মানা হয় তাই কয়েকটি দানা চাল পার্সে রাখা অত্যন্ত শুভ। ছবি- সংগৃহীত
5
8
সবুজ রংটি বিকাশ, শ্রীবৃদ্ধি, সমৃদ্ধির প্রতীক। তাই পার্সে সবসময় সবুজ রঙের কোনও জিনিস রাখুন। এটি অত্যন্ত শুভ। এছাড়া একটা সাদা কাগজে আপনার কোনও ইতিবাচক ইচ্ছে বা সুখবর লিখে পার্সে রাখতে পারেন। এটি অত্যন্ত শুভ। ছবি- সংগৃহীত
6
8
পার্সে কখনই ছেঁড়া নোট রাখবেন না। পার্স অপরিষ্কার রাখবেন না। অপ্রয়োজনীয় কাগজ, বা জিনিস থাকলে সেটা দূর করে দিন। কোনও মৃত ব্যক্তির ছবিও রাখবেন না। ছবি- সংগৃহীত
7
8
ভাঙা, খারাপ কোনও জিনিস কখনই পার্সে রাখা উচিত নয়। থাকলে সেটা সরিয়ে দিন। পার্স কখনই একদম খালি রাখবেন না। অন্তত একটা টাকার কয়েন হলেও তাতে রাখুন। ছবি- সংগৃহীত
8
8
অনেকেই পার্সে ওষুধের পাতা রাখেন। এটা করা উচিত নয়। এতে অসুস্থতার চিন্তা, নেতিবাচক উর্জা ছড়ায়। ছবি- সংগৃহীত