সিঁড়ি দিয়ে উঠতে গিয়েই প্রাণ দফারফা! বুক ধড়ফড়, হাঁপিয়ে যাওয়ার নেপথ্যে এই ভয়ঙ্কর রোগ নেই তো?
নিজস্ব সংবাদদাতা
২ জুন ২০২৬ ১৯ : ১৯
শেয়ার করুন
1
5
সিঁড়ি দিয়ে ওঠার পর ভীষণ বুক ধড়ফড় করে? কষ্ট হয়? হাঁপান? জল খেয়ে অনেকক্ষণ বসার পর একটু স্বাভাবিক হন? তাহলে এখনই সতর্ক হন। হতে পারে এই রোগের কারণেই এমনটা হচ্ছে। কী সেই রোগ? জেনে নিন। ছবি- সংগৃহীত
2
5
আগে থেকে কোনও পূর্বাভাস না দিয়েই, অতর্কিতে শরীরে থাবা বসায় হৃদয়ের সমস্যা। যদিও কিছু সূক্ষ্ম লক্ষণ দেখা যায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তা মানুষ উপেক্ষা করে, বুঝতে পারে না। হার্টের তেমনই এক অসুখ করোনারি আর্টারি রোগ। এতে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি প্রবল ভাবে বেড়ে যায়। ছবি- সংগৃহীত
3
5
করোনারি আর্টারি রোগ তখনই হয় যখন অতিরিক্ত চর্বি জমতে থাকে ধমনীর মধ্যে। সকলেই জানেন ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত গোটা দেহে পৌঁছে দেওয়ার কাজ করে। কিন্তু এই মেদ জমতে জমতে সরু থাকে ধমনীর। ফলে কমতে থাকে রক্ত চলাচল। আর তার জেরে হৃদয়কে জোরে এবং বেশি মাত্রায় কাজ করতে হয়। ছবি- সংগৃহীত
4
5
অনেক সময় ধমনী ফেটে গিয়ে কেলেঙ্কারি ঘটে। আর এসব কিন্তু নিশ্চুপে শরীরের মধ্যে হয়। তাই সিঁড়ি দিয়ে ওঠার সময় যদি হাঁপিয়ে যান, বুক ধড়ফড় করে তাহলে এখনই সতর্ক হন। ছবি- সংগৃহীত
5
5
চিকিৎসক দেখানোর পর ক্যালসিয়াম স্ক্যান করান। এতে ধরা পড়ে ধমনীর মধ্যে ক্যালসিয়াম জমে আছে কিনা, থাকলে কতটা। এই টেস্টের ভিত্তিতে চিকিৎসা শুরু করতে পারেন চিকিৎসক। এছাড়া স্ট্রেস টেস্ট, ইসিজি তো আছেই। আগে থেকে সতর্ক হলে বিপদ এড়ানো সম্ভব।ছবি- সংগৃহীত