এই ১৩ ব্যাঙ্কে এফডি করলেই রাতারাতি হবেন মালামাল! পিএনবি ছাড়া জুলাইয়ে ৮.৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন আর কোথায়?
নিজস্ব সংবাদদাতা
৮ জুলাই ২০২৬ ১৮ : ৫৩
শেয়ার করুন
1
8
জুলাই মাসে বিনিয়োগ করার কথা ভাবছেন? তাও কোনও নিরাপদ জায়গায়, যেখানে কম রিস্কে বড় রিটার্ন পাবেন? তাহলে এই ১৩ ব্যাঙ্কের একটিতে এফডি বা ফিক্সড ডিপোজিট করুন। চলতি মাসে এই ১৩ ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করলে পাওয়া যাবে ৮.৫ শতাংশ পর্যন্ত সুদ। ছবি: সংগৃহীত
2
8
২০২৬ সালের জুন মাসের মনিটারি পলিসি মিটিংয়ে আরবিআই রেপো রেট বা সুদের হার একই রেখেছে। কোনও রকম বদল আনেনি। ফলে ব্যাঙ্কগুলো ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ঊর্ধ্বমুখী রাখতে পেরেছে। ছবি: সংগৃহীত
3
8
আপনি যদি জুলাই মাসে কোনও ব্যাঙ্কে এফডি করতে চান তাহলে জেনে নিন কোন ব্যাঙ্কে কত রেটে সুদ পাবেন। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সহ দেশের এই ১৩টি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করলে ৮.৫ শতাংশ পর্যন্ত বার্ষিক রিটার্ন পেতে পারেন। ছবি: সংগৃহীত
4
8
এইচডিএফসি ব্যাঙ্কে ৩ বছর একদিন থেকে ৪ বছর ৭ মাসের মধ্যে টাকা রাখলে ৭ শতাংশ রিটার্ন পাবেন। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৪৪৪ দিনের জন্য টাকা রাখলে পাবেন ৭.১০ শতাংশ সুদ। ছবি: সংগৃহীত
5
8
ব্যাঙ্ক অফ বরোদার ৫৫৫ দিন গোল্ডেন গোল ডিপোজিটে টাকা রাখলে পাবেন ৭.২০ শতাংশ রিটার্ন পাবেন। আইডিএফসি ব্যাঙ্কে ৫০০ দিন থেকে ৩ বছর পর্যন্ত টাকা রাখলে ৭.৬০ শতাংশ সুদ পাবেন। ছবি: সংগৃহীত
6
8
১৮ মাস থেকে ২ বছর বা ৩৬ মাস থেকে ৬০ মাসের জন্য ইয়েস ব্যাঙ্কে টাকা রাখলে পাবেন ৭.৭৫ শতাংশ সুদ। উৎকর্ষ এসএফবিতে এই সুদের পরিমাণ ২-৩ বছরের জন্য ৮ শতাংশ। একই হারে সুদ পাবেন ইকুইটাস এসএফবিতে। ছবি: সংগৃহীত
7
8
ইসাফ এসএফবিতে ২-৩ বছরের জন্য ৮.২৫ শতাংশ সুদ পাবেন। ৩০ মাসের জন্য একই রেট সূর্যোদয় এসএফবিতেও। ইউনিটি এসএফবিতে ৫০১ দিনের জন্য টাকা রাখলে পাবেন ৮.৩০ শতাংশ রিটার্ন। ছবি: সংগৃহীত
8
8
উজ্জীবন এসএফবি এবং জানা এসএফবিতে ২ বছরের জন্য এফডি করলে পাবেন ৮.৩০ শতাংশ রিটার্ন। শিবালিক এসএফবিতে টাকা রাখলে পাবেন সর্বোচ্চ রিটার্ন, অর্থাৎ ৮.৫ শতাংশ। ছবি: সংগৃহীত