সংবাদসংস্থা মুম্বই: অনুরাগ কাশ্যপ পরিচালিত 'সেক্রেড গেমস'-এ 'কুকু'র চরিত্রে অভিনয় করে রাতরাতি জনপ্রিয়তা পান অভিনেত্রী কুবরা সেট। অভিনয়ের পাশাপাশি লেখালিখিতেও তাঁর পরিচিতি।
2
6
কয়েক বছর আগে নিজের আত্মজীবনীও লেখেন কুবরা। সেখানেই স্বীকার করেন ৩০ বছর বয়সে গর্ভপাত করাতে হয়েছিল তাঁকে।
3
6
যদিও তাঁর মতে, এই ঘটনা মানুষ হিসেবে তাঁকে শক্তিশালী করেছে। নিজের জীবনের সিদ্ধান্ত একা নেওয়ার ক্ষমতা তৈরি করেছে। তিনি জানান, এই ঘটনায় কোনও অনুতাপ নেই তাঁর।
4
6
তিনি জানান, ২০১৩ সালে আন্দামান ঘুরতে যান অভিনেত্রী। সেখানেই স্কুবা ডাইভিং করেন। তার পর মদ্যপান করে এক ব্যক্তির সঙ্গে সঙ্গমে লিপ্ত হন। তার দিন কয়েক বাদেই জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা।
5
6
সেই সময় মা হওয়ার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না কুবরা। তাই বাধ্য হয়ে গর্ভপাতের সিদ্ধান্ত নিতে হয়। সেই পুরুষ তাঁর প্রেমিকও ছিলেন না। মাত্র এক রাতের আলাপ। তাই পুরো বিষয়টিই নিজের মতো করে সামলাতে হয় কুবরাকে।
6
6
তাঁর কথায়, "এই ঘটনার পর খুব হতাশায় ডুবে গিয়েছিলাম। তবে একটা কথা বলতেই হবে, যা করেছি একা করেছি। কাউকে জানতে দিইনি।"