১৮ জুলাই থেকে টানা ৯ দিন বিশ্বজুড়ে ব্ল্যাকআউট! থাকবে না বিদ্যুৎ-ইন্টারনেট, কী ঘটতে চলেছে?
নিজস্ব সংবাদদাতা
৩ মে ২০২৬ ১৮ : ৪৩
শেয়ার করুন
1
5
সম্প্রতি একটি তথ্য দারুণ ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। এই ভাইরাল পোস্টে দাবি করা হচ্ছে আগামী ১৮ জুলাই থেকে টানা ৯ দিন থাকবে না কারেন্ট! অন্ধকারে ডুবে যাবে গোটা বিশ্ব! কেন? ছবি- সংগৃহীত
2
5
১৮ জুলাই থেকে ৯ দিন বিশ্বজুড়ে ব্ল্যাকআউট হবে। না, নেপথ্যে কোনও টেকনিক্যাল ফেলিওর নয়। কেউ এটিকে প্ল্যানও করেনি। কোনও ভুল না। তাহলে? ছবি- সংগৃহীত
3
5
এই থিওরিতে দাবি করা হয়েছে, এটা কোনও সাধারণ কারেন্ট চলে যাওয়ার ঘটনা হবে যা। বরং জেনেবুঝে রিসেট করা হবে গোটা বিশ্বকে। সমস্ত ইলেক্ট্রিসিটি গ্রিড বন্ধ করে দেওয়া হবে। থাকবে না নেটওয়ার্ক। স্যাটেলাইটগুলো কাজ করা বন্ধ করে দেবে। মোদ্দাকথায় গোটা বিশ্ব স্তব্ধ হয়ে যেতে বসবে। ছবি- সংগৃহীত
4
5
এই ঘটনা ঘটার আগে আসবে না কোনও ওয়ার্নিং, কোনও এমারজেন্সি সিগন্যাল। কেবল গোটা বিশ্ব হঠাৎ করেই স্তব্ধ এবং শান্ত হয়ে যাবে। ছবি- সংগৃহীত
5
5
ভাবুন ৯ দিন ফোন, ইন্টারনেট, কারেন্ট ছাড়া কাটাতে হবে। আর এই থিওরির মাধ্যমে এটাই বোঝানো হচ্ছে যখন কারেন্ট থাকবে না, গোটা বিশ্ব স্তব্ধ হয়ে যাবে, ইন্টারনেট থাকবে না, তখন আমাদের কাছে যেমন কোনও খবর, তথ্য থাকবে না, তেমনই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে সকলে। আর এতে মানসিক শান্তি, মানসিক অবস্থাও ঘেঁটে যাবে। ছবি- সংগৃহীত