ফেসবুক ব্যবহারকারীদের জন্য দারুণ এক খবর নিয়ে এল মেটা। প্ল্যাটফর্মটিকে আরও সৃজনশীল এবং প্রাণবন্ত করে তুলতে একগুচ্ছ নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচার যুক্ত করা হচ্ছে। বিশেষ করে অন্য সোশ্যাল মিডিয়াগুলোর সাথে পাল্লা দিতে ফেসবুক এখন তাদের ফিডকে আরও বেশি দৃশ্যমান ও আকর্ষণীয় করার দিকে মনোযোগ দিচ্ছে।
2
5
এখন থেকে আপনার ফেসবুকের প্রোফাইল পিকচার আর শুধু স্থির কোনও ছবি হয়ে থাকবে না। মেটার নতুন ফিচারে আপনি সাধারণ কোনও ছবিকেই ছোট একটি অ্যানিমেটেড ক্লিপে রূপান্তর করতে পারবেন। এর জন্য আলাদা করে ভিডিও আপলোড করার প্রয়োজন পড়বে না। বরং ছবির ওপর নির্দিষ্ট কিছু মোশন ইফেক্ট দিলেই সেটি নড়াচড়া করতে শুরু করবে। আপাতত 'ন্যাচারাল', 'পার্টি হ্যাট', 'কনফেত্তি', 'ওয়েভ' এবং 'হার্ট'-এর মতো কিছু স্টাইল দেওয়া হয়েছে। তবে মেটা জানিয়েছে, এই ফিচারের সেরা অভিজ্ঞতা পেতে হলে এমন ছবি ব্যবহার করা ভালো যেখানে একজনের মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং হাতে কিছু নেই। ভবিষ্যতে এই তালিকায় আরও নতুন নতুন স্টাইল যুক্ত হবে।
3
5
শুধু প্রোফাইল পিকচারই নয়, স্টোরি কিংবা মেমোরিতে থাকা পুরনো ছবিগুলোকেও এখন সম্পূর্ণ নতুন রূপ দেওয়া সম্ভব হবে। ফেসবুকের নতুন 'রিস্টাইল' বাটনে ক্লিক করে আপনি নিজের পছন্দমতো থিম বেছে নিতে পারবেন। যেমন, আপনার পুরনো কোনও ছবিকে চাইলেই 'অ্যানিমে' বা 'লো-পলি' আর্ট স্টাইলে বদলে ফেলা যাবে। এর বড় সুবিধা হল, ছবি এডিট করার জন্য আপনাকে আর তৃতীয় কোনও অ্যাপের ওপর নির্ভর করতে হবে না।
4
5
অনেকেই ফেসবুকে শুধু টেক্সট বা লেখা পোস্ট করতে পছন্দ করেন। তাদের জন্য আসছে অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড। পোস্ট লেখার সময় রেইনবো ব্যাকগ্রাউন্ডের ওপর থাকা একটি বিশেষ আইকনে ক্লিক করলেই মিলবে নানা ধরনের ডিজাইনের সমাহার। সেখানে স্থির চিত্রের পাশাপাশি থাকবে চমৎকার সব নড়াচড়া করা ব্যাকগ্রাউন্ড। বর্তমানে ভিডিও এবং ছবির ভিড়ে লেখা পোস্টগুলো যেন হারিয়ে না যায়, সেজন্যই এই উদ্যোগ।
5
5
আসলে মেটা চাইছে ফেসবুকে সেই আগের আমেজ ফিরিয়ে আনতে। গত বছর মার্ক জুকারবার্গ নিজেই জানিয়েছিলেন যে, তিনি ফেসবুককে আবার বন্ধু-বান্ধব এবং নিজেদের মধ্যকার যোগাযোগের মূল জায়গা হিসেবে গড়ে তুলতে চান। সেই লক্ষ্যেই অ্যালগরিদমের দৌরাত্ম্য কমিয়ে বন্ধুদের পোস্ট দেখার জন্য আলাদা ফিড চালু করা হয়েছিল। এবার এই নতুন এআই ফিচারগুলো ফেসবুক ব্যবহারের অভিজ্ঞতাকে সাধারণ মানুষের কাছে আরও সহজ ও আনন্দদায়ক করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।