উৎসবের আবহে একের পর এক ধামাকা শুভেন্দু অধিকারীর সরকারের। ফের বাংলার সরকারি কর্মীদের জন্য একগুচ্ছ উপহার। এবার ডিএ ও সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
2
8
কালীপুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য 'ওয়েস্ট বেঙ্গল স্যালারি অ্যাডভান্স প্রকল্প' চালু করল সরকার। জরুরি ভিত্তিতে মাসের বেতনের আগেই অগ্রিম টাকা তুলতে পারবেন সরকারি কর্মীরা।
3
8
এবার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ ও সপ্তম পে কমিশন নিয়েও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কবে ঢুকবে বকেয়া ডিএ? কবেই বা চালু হবে সপ্তম পে কমিশন? তাও এবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
4
8
গতকাল রাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে জানান, রাজ্যের সরকারি কর্মী ও পেনশনভোগীদের বকেয়া ডিএ নভেম্বর মাসের মধ্যেই দেওয়া হবে।
5
8
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ নভেম্বরের মধ্যে মেটানো হবে বকেয়া ডিএ-এর টাকা। এর জন্য চার হাজার কোটি টাকা এখনও বাকি রয়েছে। সেই টাকাই দিয়ে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
6
8
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল, তাতে ১২ হাজার কোটি টাকা প্রাপ্য ছিল। আরও ৪ হাজার কোটি টাকা লাগবে। সুপ্রিম কোর্টের অর্ডার মানছি। টাইম প্রপারলি দেওয়া হয়নি। ৩০ নভেম্বরে বকেয়া টাকা দিয়ে দেব। এটা তাঁদের প্রাপ্য”।
7
8
এরপরই সপ্তম পে কমিশন নিয়েও বড় ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই সপ্তম পে কমিশন চালু করার ঘোষণা করেছিলেন তিনি। এবার তা কার্যকর হওয়ার পথেই রয়েছে বলে জানালেন তিনি।
8
8
সপ্তম পে কমিশন নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "আগামী দিনে সপ্তম পে কমিশনের কাজ হবে। কমিশনের সুপারিশ পেলে এই অর্থবর্ষেই আমরা সপ্তম পে কমিশন কার্যকর করব।"