রান্নাঘরের অতি পরিচিত উপাদান পেঁয়াজ। কিন্তু এটি শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এটি স্বাস্থ্যের পক্ষেও সমান উপকারী।
2
9
পেঁয়াজে ‘কোয়ারসেটিন’ নামে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের ভেতরে কোষের ক্ষয় রোধ করতে সাহায্য করে।
3
9
পেঁয়াজ ফাইবারের অন্যতম উৎস। একটি বড় আকারের পেঁয়াজে প্রায় ২ থেকে ২.৫ গ্রাম ফাইবার থাকে। এই ফাইবার হজমপ্রক্রিয়া ভালো রাখার পাশাপাশি অনেকক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করে।
4
9
পেঁয়াজ কাটার সময় চোখে যে জ্বালা হয় বা জল আসে, তার পেছনে রয়েছে সালফার উপাদান। এটি স্বাস্থ্যের জন্য উপকারী- রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
5
9
পেঁয়াজে রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি ৬ এবং পটাশিয়াম। ক্যালোরির পরিমাণ কম হওয়ায় দৈনন্দিন খাবারে পেঁয়াজ রাখা মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি মেটানোর খুব সহজ উপায়।
6
9
পেঁয়াজ সালাদে কাঁচা কিংবা তরকারি ও ডালে রান্না করে- দুভাবেই খাওয়া যায়। তবে কীভাবে খাচ্ছেন, তার ওপর ভিত্তি করে এর পুষ্টিগুণ ও স্বাদে কিছুটা পরিবর্তন আসে।
7
9
অতিরিক্ত না খেয়ে দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যান্য সবজির সঙ্গে পরিমিত পরিমাণে পেঁয়াজ রাখাটাই শ্রেয়।
8
9
বিশেষজ্ঞদের মতে পেঁয়াজ খেলে কোলেস্টেরল কমার সম্ভাবনা থাকে। তবে শুধু পেঁয়াজ খেলেই সব সমস্যার সমাধান সম্ভব নয়।
9
9
উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরলের মতো সমস্যা থাকলে মূল চিকিৎসার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ মেনে সুষম খাবার খাওয়া জরুরি।