ইপিএফ নিয়ে সামনে এল বড় আপডেট। তারা জানিয়ে দিল অনলাইন পরিষেবা ঠিক করতে আরও একদিন লাগবে।
2
10
আগেই তারা জানিয়ে দিয়েছিল ১ জুলাই থেকেই ইপিএফ পোর্টালটি চালু হয়ে যাবে। তবে পরে তারা জানিয়ে দেয় এই কাজে আরও খানিকটা সময় লাগবে।
3
10
ইপিএফ ডাটাবেস নিয়ে অনেকদিন ধরেই কাজ চলছে। সেই কাজকেই তারা এবার সামনে নিয়ে এল। এবারের মতো পোর্টালের কাজ শেষ হলে সেখান থেকে অনেকটা সুবিধা হবে।
4
10
প্রথমে ঠিক ছিল ২৮ জুন থেকে পোর্টালের কাজের জন্য সার্ভারকে বন্ধ রাখা হবে। এরপর সেটি বেড়ে হয়ে যায় ২৯ জুন। তারপর সেটি ৩০ জুন করা হয়। শেষে তারা জানিয়ে দেয় ১ জুলাই থেকেই সবকিছু ঠিক হবে।
5
10
তবে সেখানেও তারা নিজেদের কাজ শেষ করতে পারেনি। ফলে সেই সময়সীমা বেড়ে এবার হল ২ জুলাই।
6
10
অনলাইন পোর্টাল বন্ধ থাকার ফলে বহু গ্রাহকরাই সমস্যায় পড়েছেন। তবে ইপিএফের পক্ষ থেকে বলা হয়েছে এরপর গ্রাহকরা অনেক ভাল পরিষেবা পাবেন।
7
10
অনলাইন বন্ধ থাকার ফলে যেগুলি সমস্যা পড়েছে সেগুলি হল। অনলাইন ক্লেম সাবমিশন, পাসবুক ডাউনলোড, ক্লেম স্ট্যাটাস ট্রাকিং, ট্রান্সফারের অনুরোধ এবং প্রোফাইলের তথ্য আপডেট।
8
10
ইপিএফ আগামীদিনে অনেক বেশি সহজ হবে। সেজন্যেই এই পরিষেবাকে আপডেটের কাজ চলছে। সেজন্যেই এই মেরামতির কাজ চলছে পোর্টালে।
9
10
আগামী পিফের টাকা এটিএম থেকে তোলার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি যাতে ইউপিআই থেকেও এই টাকা তোলা যায় সেদিকেও জোর দেওয়া হচ্ছে।
10
10
তবে নতুন ইপিএফ পোর্টালকে দেখতে হলে আরও একদিন অপেক্ষা করতেই হবে। এরপরই গ্রাহকরা নতুনভাবে ইপিএফের সমস্ত কাজ অনলাইনে করতে পারবেন।