১১ মে তৈরি হচ্ছে দ্বিদ্বাদশ যোগ। সূর্য শুক্র এবং শুক্র গুরুর মধ্যে যখন ৩০ ডিগ্রি কোণ তৈরি হয় তখন এই বিরল যোগ তৈরি হয়। এর ফলে বাম্পার লাভ হবে ৪ রাশির। কারা তাঁরা? ছবি- সংগৃহীত
2
9
বৃষ: আর্থিক বলুন বা কেরিয়ার সম্পর্কিত কোনও বিষয়, সবেতেই এই রাশি তরতরিয়ে উন্নতি করবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। বিনিয়োগ করলে হবে তুমুল লাভ। ছবি- সংগৃহীত
3
9
কাজে স্থিরতা ফিরবে। কাজের জায়গায় অতিরিক্ত দায়িত্ব পাবেন। পদোন্নতি হতে পারে। ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। সবটা মিলিয়ে এই সময় অত্যন্ত ভাল কাটবে এই রাশির জাতকদের। ছবি- সংগৃহীত
4
9
সিংহ: উন্নতির সময় এটা। সমাজে, কাজের জায়গায় সম্মান বাড়বে। যাঁরা চাকরি খুঁজছেন বা বদলের চেষ্টা করছেন তাঁদের সেই খোঁজ থামবে। ছবি- সংগৃহীত
5
9
উচ্চপদস্থ কারও থেকে প্রশংসা পাবেন। আর্থিক অবস্থায় বদল আসবে। আত্মবিশ্বাস বাড়বে। জীবনে স্থিরতা বজায় থাকবে। ছবি- সংগৃহীত
6
9
কন্যা: যা পরিকল্পনা করবেন বা যে কাজেই হাত দেবেন তাতে সফল হবেন। কেরিয়ারে নতুন দিশা খুঁজে পাবেন। অতীতে ভেঙে যাওয়া কোনও সম্পর্ক ঠিক হতে পারে। ছবি- সংগৃহীত
7
9
ভেবেচিন্তে বিনিয়োগ করলে লাভ করবেন। কাজের জায়গায় পরিচিতি বাড়বে। পরিবারে সুখের আবহ থাকবে। ছবি- সংগৃহীত
8
9
মকর: কেরিয়ার বলুন বা ব্যক্তিগত জীবন, সবেতেই ইতিবাচক বদল আসবে। হঠাৎ ধনলাভ হতে পারে। চাকরিতে পদোন্নতি হবে বা বেতন বাড়বে। ছবি- সংগৃহীত
9
9
ব্যবসা বাড়াতে চাইলে এটাই সেরা সময়। অতীতে করা বিনিয়োগ থেকে ভাল রিটার্ন পাবেন এই সময়। সুখ শান্তি বজায় থাকবে পরিবারে। ফলে মানসিক চাপ থেকে মুক্ত থাকবেন। ছবি- সংগৃহীত