পুজোর মুখে রেশন গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করল রাজ্য সরকার। এবার রেশন ব্যবস্থার মাধ্যমে অর্ধেক দামে ময়দা, চিনি ও সুজি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
2
7
এর ফলে পুজোর সময়ে রাজ্যের প্রায় ২ কোটি পরিবার উপকৃত হবে বলে জানানো হয়েছে। পুজোর আগে এই সিদ্ধান্তে সকলেই খুশি।
3
7
শনিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেন। তিনি বলেন, “আগের সরকারের আমলে ৫০ লাখ পরিবার এই পরিষেবা করতেন। এবছর থেকে ২ কোটি পরিবার তথা ৮ কোটি মানুষ এই পরিষেবা দ্বারা উপকৃত হবেন।”
4
7
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, প্রতি পরিবারকে ১ কেজি ময়দা, ১ কেজি চিনি এবং ৫০০ গ্রাম সুজি দেওয়া হবে। বাজারদরের তুলনায় ৫০ শতাংশ কম দামে এই সামগ্রীগুলি রেশন দোকান থেকে পাওয়া যাবে।
5
7
এই বিশেষ উদ্যোগের জন্য খাদ্য দপ্তরকে অতিরিক্ত ১৫০ কোটি টাকা বরাদ্দও করেছে রাজ্য সরকার।
6
7
পুজোর সময় ময়দা, চিনি ও সুজির চাহিদা বাড়ে। সেই কথা মাথায় রেখেই রেশন ব্যবস্থার মাধ্যমে কম দামে এই সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
7
7
পুজোর বাজারে মূল্যবৃদ্ধির চাপ কিছুটা কমাতেই এই বিশেষ রেশন প্যাকেজ বলে সরকারিভাবে মুখ্যমন্ত্রী এদিন জানান। পুজোর আগে এটি একটি সকলকেই সুবিধা দেবে।