অনেকেরই সকালে ঘুম ভাঙা মানেই হাতের কাছে চা বা কফি চাই। কেউ কেউ তো উঠে জল খাওয়ার বদলে চা খান। কিন্তু জানেন কি সকালের এই অভ্যাস মস্ত ক্ষতি করছে আপনার, তাও অজান্তেই? ছবি: সংগৃহীত
2
10
সকাল সকাল প্রায় খালি পেটে ক্যাফেন জাতীয় খাবার খেলে সেটা ভীষণ রকম প্রভাব ফেলে হাইড্রেশন, হজম ক্ষমতার উপর। যার ফলে হতে পারে গ্যাস অম্বলের মতো সমস্যাও। ছবি: সংগৃহীত
3
10
রাতে প্রায় ৬ থেকে ৮ ঘণ্টা ঘুমানোর পর শরীরে এমনই ফ্লুইডের ঘাটতি থাকে। ফলে সকালে ঘুম ভাঙার পর কুজ খাচ্ছেন আর কী খাচ্ছেন না সেটার দারুণ প্রভাব স্বাস্থ্যের উপর পড়ে। ছবি: সংগৃহীত
4
10
চা বা কফিতে যেহেতু ক্যাফেন আছে সকালে জল খাওয়ার আগে এগুলো খেলে শরীরের রিহাইড্রেশন পদ্ধতি ধীর হয়ে যায়। এর ফলে এনার্জি কমে যায়। গলা, মুখ শুকিয়ে যায়। মাথা ব্যথার মতো লক্ষণ দেখা দেয়। ছবি: সংগৃহীত
5
10
সঠিক রিহাইড্রেশন না হলে কিডনি ঠিকঠাক কাজ করে না। কোষের মেরামতি থেকে রক্ত চলাচল সবেতেই সমস্যা হয়। ছবি: সংগৃহীত
6
10
সকালের দিকে এমনই কর্টিসল বেশি থাকে। তার মধ্যে ক্যাফেন জাতীয় জিনিস খেলে সেটা আরও বেড়ে যায়। ফলে সবটা মিলিয়ে হরমোনাল সমস্যা দেখা দেয়। উদ্বেগ, ধড়ফড়ানি হওয়ার সমস্যা দেখা দেয় কারও কারও ক্ষেত্রে। ছবি: সংগৃহীত
7
10
খালি পেটে চা বা কফি বিশেষ করে যদি সেটা দুধ চা বা কফি হয় তাহলে গ্যাস, অম্বল নিশ্চিত। হজমের সমস্যা হবে। সারাদিন চোয়া ঢেঁকুর উঠতে থাকবে। গলা জ্বালা হতে পারে। ছবি; সংগৃহীত
8
10
সকালে খালি পেটে চা বা কফি খেলে হার্ট রেট বেড়ে যায়। বেড়ে যায় রক্তচাপ। ছবি: সংগৃহীত
9
10
চা বা কফি অ্যাড্রেনালিন লেভেল বাড়িয়ে দেয়। যা ইনসুলিন সেনসিটিভিটি কমায়। এর কারণে রক্তে শর্করার মাত্রা ওঠাপড়া করতে পারে। ছবি: সংগৃহীত
10
10
তাহলে কি করণীয়? সকালে উঠে আগে জল খান। তারপর কিছুটা সময় পর চা বা কফি খান। ছবি: সংগৃহীত