পটল ভাজা, পটল পোস্ত, পটল বাটা, ইত্যাদি, প্রভৃতি খেয়ে বিরক্ত? তাহলে বরং এই গরমে বানিয়ে ফেলুন বাংলার এই প্রায় হারাতে বসা পদ দুধ মৌরি পটল। একটু মিষ্টি মিষ্টি এই পদ একবার খেলে তার স্বাদ মুখে লেগে থাকবে। ছবি- সংগৃহীত
সবার আগে আলু কেটে নিন। কেটে নিন পটলও। একটি পটলকে দুই টুকরো করে নিন। তারপর ওভেনে কড়াই বসিয়ে তাতে আগে নুন এবং হলুদ মাখিয়ে আলু ভেজে তুলে নিন। ওই তেলেই ভেজে নিন পটল। ছবি- সংগৃহীত
4
7
এবার একটি পেস্ট বানানো প্রয়োজন। আদা, কাঁচা লঙ্কা এবং মৌরি কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রাখুন। তারপর এটিকে মিক্সিতে বেটে নিন। ছবি- সংগৃহীত
5
7
এবার কড়াইয়ে যে আলু, পটল ভাজার তেল রয়েছে তাতে শুকনো লঙ্কা, জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিন। হালকা নেড়ে নিয়ে মৌরির পেস্ট দিয়ে দিন। অল্প নেড়ে নিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিন। অর্থাৎ শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। সঙ্গে দিন নুন এবং স্বাদমতো চিনি। সবটা ভাল করে মিশিয়ে নিন। মশলার কাঁচা গন্ধ চলে গেলে ভেজে রাখা পটল এবং আলু যোগ করুন। ছবি- সংগৃহীত
6
7
কিছুক্ষণ এটিকে কষিয়ে নিয়ে এক বাটি দুধ ঢেলে দিন। এবার অল্প নেড়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে আঁচে রাখুন। মিনিট ৫-৬ পর ঢাকনা খুলে দুই থেকে তিনটি কাঁচা লঙ্কা কুচি এবং এক চামচ ঘি ও গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন। গরম মশলা চাইলে নাও দিতে পারেন। ছবি- সংগৃহীত
7
7
এবার এটিকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। এই তপ্ত দুপুরে ভাতের সঙ্গে দুধ মৌরি পটল জমে যাবে। ছবি- সংগৃহীত