বেশ জনপ্রিয় আইসক্রিম কোণ। মচমচে এবং সহজে বহনযোগ্য হওয়ায়, কাপ বা বারের চেয়ে কোণেই আইসক্রিম খেতে মানুষ বেশি পছন্দ করে। আইসক্রিমের অত্যন্ত জনপ্রিয় এই রূপটির পেছনে রয়েছে এক আকর্ষণীয় গল্প।
2
6
এই গল্পের সূত্রপাত ১৯০৪ সালে মিসৌরির সেন্ট লুইস ওয়ার্ল্ডস ফেয়ারে। বিশাল এই আয়োজনে হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটেছিল এবং সেখানে বিশ্বের নানা প্রান্তের খাবার, উদ্ভাবন ও পণ্য প্রদর্শিত হয়েছিল। এখানেই আইসক্রিম কোণ একটি জনপ্রিয় খাবার হিসেবে পরিচিতি লাভ করে।
3
6
প্রচলিত ধারণা অনুযায়ী, মেলার ভিড়ের সময় এক আইসক্রিম বিক্রেতার কাছে পরিবেশনের পাত্র বা বাটি ফুরিয়ে গিয়েছিল। তাঁর এই বিপাকে পড়ার বিষয়টি দেখে আর্নেস্ট এ. হামউই নামের এক সিরীয় বিক্রেতা (যিনি পাশেই ওয়াফেল তৈরি করছিলেন) একটি চটজলদি সমাধান বের করলেন। তিনি একটি ওয়াফেলকে মুড়িয়ে কোণের আকার দিলেন।
4
6
ওয়াফেল কোণে বাটি বা চামচ ছাড়াই আইসক্রিম ঠিক ছিল, ফলে মানুষ আইসক্রিম খেতে খেতেই মেলায় ঘুরে বেড়াতে পারত। এই ব্যবহারিক ধারণাটি সকলের খুব পছন্দ হয়।
5
6
তবে আইক্রি্ম কোণ উৎপত্তির এই কাহিনীটি পুরোপুরি নিশ্চিত নয়। বিভিন্ন প্রমাণ থেকে জানা যায় যে, ১৯০৪ সালের মেলার অনেক আগে থেকেই ইউরোপে হিমায়িত ডেজার্টের জন্য ভোজ্য পাত্রের অস্তিত্ব ছিল। তাই আইসক্রিম কোণের সঠিক উৎপত্তিস্থল বা সময় নিশ্চিতভাবে নির্ধারণ করা কঠিন।
6
6
সঠিক উৎপত্তি যেখানেই হোক না কেন, পুরো আমেরিকাজুড়ে কোণকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে ১৯০৪ সালের ওই মেলার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এর সুবিধাজনক ব্যবহার, সহজে বহনযোগ্যতা এবং ভোজ্য গঠনের কারণে এটি জনসমাগমপূর্ণ অনুষ্ঠানের জন্য অত্যন্ত উপযুক্ত হয়ে ওঠে, যা শেষ পর্যন্ত এটিকে সবার দীর্ঘস্থায়ী পছন্দের বস্তুতে পরিণত করে।