দিলজিৎ দোসাঞ্জকে ঘিরে বিতর্ক যেন কিছুতেই থামছে না। তাঁর নাগরিকত্ব নিয়ে চলা বিতর্কের মাঝেই এবার সমাজমাধ্যমে একটি ভিডিও তুমুল সাড়া ফেলেছে। ভিডিওটিতে একদল নারী নৃত্যশিল্পী দিলজিতের শো ছেড়ে দেওয়ার কারণ নিয়ে মুখ খুলেছেন।
2
8
অভিযোগ উঠেছে, পারফর্ম্যান্সের সময় নৃত্যশিল্পীদের কম পারিশ্রমিক দেওয়া, পোশাক নিয়ে নানা শর্ত চাপানো, বডি শেমিং বা শারীরিক গঠন নিয়ে কটূক্তি করা এবং সামগ্রিকভাবে তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। এমনকী তাঁরা নাকি নিরাপত্তা নিয়েও চিন্তিত ছিলেন।
3
8
ভিডিওটিতে 'মধুবাণ পারফর্মিং আর্টস'-এর একদল নারী নৃত্যশিল্পীকে একসঙ্গে বসে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে দেখা যায়।
4
8
ভিডিওর শুরুতেই তাঁরা বলেন, “আমরা এইমাত্র দিলজিতের শো ছেড়ে দিলাম এবং তার কারণগুলো এখানে তুলে ধরছি। এটা আসলে কোনও একটি শো বা কোনও একজন শিল্পীকে কেন্দ্র করে নয়; এটা পুরো নৃত্যশিল্পী সমাজের বৃহত্তর স্বার্থের কথা ভেবে করা।”
5
8
তাঁরা জানান, খারাপ পরিবেশ বা অন্যায় শর্ত মেনে নিলে তা পুরো নাচের জগতের ক্ষতি করে। অন্য একজন নৃত্যশিল্পী কাজের জায়গায় সম্মান ও নিরাপত্তার ওপর জোর দিয়ে মন্তব্য করেন।
6
8
তিনি বলেন, “একজন শিল্পী হিসেবে আমি সবসময় একটি নিরাপদ পরিবেশ পছন্দ করি। আমরা এর আগে অনেক বড় বড় শো করেছি এবং সেখানে প্রচুর সম্মান পেয়েছি। তাই সম্মান এবং নিরাপদ পরিবেশ দুটোই জরুরি। আমরা এখানে সেটা অনুভব করতে পারিনি।”
7
8
ভিডিওর শেষে তাঁরা বলেন, “আমাদের জন্য এই সিদ্ধান্ত নেওয়াটা সত্যিই খুব কঠিন ছিল। এটা আমাদের উপলব্ধি করিয়েছে যে, আমরা ভুল জিনিস ও ভুল নিয়ম মেনে নিতে অভ্যস্ত হয়ে পড়েছি। আমরা যদি একে অপরের পাশে দাঁড়াই, তবে আমরাই নিজেদের সবচেয়ে বড় শক্তি হতে পারি।”
8
8
ভিডিওটি ঘিরে সমাজমাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। তবে এই বিষয়ে দিলজিৎ দোসাঞ্জ বা তাঁর টিমের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া আসেনি।