ডায়াবেটিস থাকলে খাবার নিয়ে একটু বেশি সতর্ক থাকতে হয়। অনেকেই মনে করেন, ফল মানেই স্বাস্থ্যকর। তাই যত খুশি খাওয়া যায়। কিন্তু সব ফল ডায়াবেটিস রোগীদের জন্য সমান নিরাপদ নয়।
2
12
কিছু ফলে প্রাকৃতিক চিনি এত বেশি থাকে যে তা রক্তে সুগারের মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে।
3
12
সহজভাবে বললে, ফলের মধ্যে থাকা ফ্রুক্টোজ শরীরে গিয়ে গ্লুকোজে বদলে যায়। আর এই গ্লুকোজই রক্তে শর্করার মাত্রা বাড়ায়।
4
12
বিশেষজ্ঞদের মতে, কিছু ফল বেশি খেলেই সুগার ২০০ বা তারও বেশি হয়ে যেতে পারে। ডায়াবেটিকরা বুঝেশুনে খাবেন কোন কোন ফল, জেনে নিন-
5
12
আমঃ আম খুব সুস্বাদু হলেও এতে প্রচুর চিনি থাকে। এক-দুই টুকরো খাওয়া ঠিক আছে, কিন্তু বেশি খেলে সুগার হঠাৎ বেড়ে যেতে পারে।
6
12
কলাঃ কলা শরীরে এনার্জি দেয় ঠিকই। কিন্তু এতে কার্বোহাইড্রেট বেশি। বিশেষ করে বেশি পাকা কলা দ্রুত সুগার বাড়ায়। তাই একসঙ্গে একাধিক কলা খাওয়া ঠিক নয়।
7
12
আঙুর: আঙুরও একটু সাবধানে খেতে হবে। দেখতে ছোট হলেও এতে চিনির পরিমাণ অনেক বেশি। তাই একমুঠোর বেশি না খাওয়াই ভাল।
8
12
লিচুঃ লিচু গরমকালের খুব জনপ্রিয় ফল। কিন্তু এটি খুব মিষ্টি হওয়ায় ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে খালি পেটে লিচু খাওয়া একেবারেই ঠিক নয়।
9
12
চেরি: চেরিও এমন একটি ফল, যা বেশি খেলে সমস্যা হতে পারে। এতে সুগার তুলনামূলক বেশি থাকায় পরিমাণ নিয়ন্ত্রণ করা জরুরি।
10
12
তবে ভয় পাওয়ার কিছু নেই। ডায়াবেটিস থাকলেও ফল খাওয়া পুরোপুরি বন্ধ করতে হবে না। আপেল, পেয়ারা, কমলালেবুর মতো ফল কম পরিমাণে খেলে উপকারই পাওয়া যায়। এগুলোতে ফাইবার বেশি থাকে, যা সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে।
11
12
কিছু সহজ নিয়ম মেনে চললে সমস্যা কম হবে। যেমন- ফল সবসময় অল্প পরিমাণে খান, একসঙ্গে বেশি নয়। খালি পেটে ফল না খেয়ে খাবারের মাঝে খান। ফলের রস না খেয়ে পুরো ফল খাওয়াই ভাল। আর নিয়মিত নিজের ব্লাড সুগার পরীক্ষা করুন।
12
12
সঠিকভাবে খাবার বেছে নিলে এবং পরিমাণ নিয়ন্ত্রণে রাখলে ডায়াবেটিস নিয়েও স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব।