দীপিকা পাড়ুকোন: স্বামী রণবীর সিংয়ের সঙ্গে প্রেম থেকে বিয়েতে কখনও রাখঢাক করেননি দীপিকা। গত বছর তাঁদের কোল আলো করে এসেছে ফুটফুটে কন্যা সন্তান দুয়া। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে জানা যায় রণবীরের মোট সম্পত্তির পরিমাণ ২৪৫ কোটি। অন্যদিকে, দীপিকার সর্বমোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ কোটি।
2
5
ঐশ্বর্য রাই বচ্চন: অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শিরোনামে এনেছিল প্রাক্তন বিশ্বসুন্দরীকে। যদিও নিজেদের ভালবাসার প্রমাণ তুলে ধরে সব গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করেন তাঁরা। জানা যায়, অভিষেকের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৮০ কোটি। কিন্তু রাই সুন্দরীর সম্পত্তি প্রায় ৮৬২ কোটির কাছাকাছি।
3
5
ক্যাটরিনা কইফ: ২০২১ সালে ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ক্যাটরিনা। বিয়ের পর সেভাবে ছবির জগতে দেখা যায় না তাঁকে। কিন্তু চুটিয়ে অভিনয় করছেন ভিকি। যেখানে ভিকির সর্বমোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪১ কোটি, সেখানে ক্যাটরিনার সম্পত্তি প্রায় ২২৪ কোটির কাছাকাছি।
4
5
প্রীতি জিন্টা: সফল অভিনেত্রী থেকে এখন সফল ব্যবসায়ী প্রীতি জিন্টা। স্বামী জিন যদিও অভিনয়ের সঙ্গে যুক্ত নন। কিন্তু তাঁর আনুমানিক সম্পত্তির পরিমাণ ২৫ কোটির কাছাকাছি। এদিকে, প্রীতির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৭৩ কোটি।
5
5
বিপাশা বসু: করণ সিং গ্রোভারের সঙ্গে সুখী দাম্পত্যে রয়েছেন বিপাশা। তাঁদের ছোট্ট মেয়ে দেবীকে ঘিরেই এখন বেশিরভাগ সময় কাটে অভিনেত্রীর। জানা যায়, করণের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৫ কোটি। কিন্তু বিপাশা প্রায় ১১১ কোটির মালিক।