রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ইতিমধ্যেই মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিএ) দিতে শুরু করেছে রাজ্য সরকার।
2
8
অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহ থেকে এই বকেয়া দেওয়া শুরু হয়েছে। ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত কর্মীদের বকেয়া ডিএ দেওয়া শুরু হয়েছে।
3
8
এবার রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মীদের মহার্ঘ ত্রাণ (ডিয়ারনেস রিলিফ বা ডিআর) দেওয়া শুরু করল রাজ্য সরকার। একটি বিজ্ঞপ্তিতে নবান্ন জানিয়েছে, ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বকেয়া ডিআর দেওয়া শুরু হয়েছে।
4
8
ডিয়ারনেস রিলিফ বা ডিআর হল অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশনের উপর দেওয়া মূল্যবৃদ্ধি ভাতা। কর্মরত সরকারি কর্মীরা যেমন ডিএ পান, তেমনই অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা ডিআর) পান। এর উদ্দেশ্য হল মূল্যবৃদ্ধি বা মুদ্রাস্ফীতির প্রভাব থেকে পেনশনভোগীদের সুরক্ষা দেওয়া।
5
8
গত ২৯ মে এই বিজ্ঞপ্তি পেশ করে নবান্ন জানায় যে, কোনও পেনশনভোগীর মৃত্যু হলে বকেয়া ডিআর পাবেন তাঁদের মনোনীত ব্যক্তি বা আইনগত উত্তরাধিকারী।
6
8
ডিআর বকেয়ার ক্ষেত্রে যদি মনোনীত ব্যক্তির নাম সংশ্লিষ্ট দপ্তরে নথিভুক্ত থাকে, তা হলে সেই মনোনীত ব্যক্তিকেই অর্থ প্রদান করা হবে। যদি বর্তমান পারিবারিক পেনশনভোগী ও মনোনীত ব্যক্তি একই হন, তবে সরাসরি তাঁর অ্যাকাউন্টেই অর্থ পাঠানো হবে।
7
8
অন্যদিকে, যদি মনোনীত ব্যক্তির তথ্য না থাকে, তা হলে আইনগত উত্তরাধিকারীদের প্রয়োজনীয় নথি জমা দিতে হবে এবং যাচাইয়ের ভিত্তিতে অর্থ প্রদান করা হবে।
8
8
যদি কোনও কর্মী বা পেনশনভোগী ইতিমধ্যেই মারা গিয়ে থাকেন, তাঁদের বকেয়া অর্থ প্রদানে আইনি জটিলতা এড়াতে এই নতুন গাইডলাইন তৈরি করে রাজ্য।