জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রতিটি রাশির মানুষের কিছু শক্তিশালী গুণের পাশাপাশি কিছু দুর্বল বা গোপন দিকও থাকে।
2
14
অবসাদ, ব্যর্থতা বা দুঃখের সময় এই বৈশিষ্ট্যগুলো।প্রকাশ পায়৷ ব্যক্তিভেদে এই সব আচরণ আলাদা হলেও, রাশিচক্রের মাধ্যমে মানুষের আচরণের কিছু প্রবণতা বোঝার চেষ্টা করা হয়।
3
14
মেষ (Aries): সাহসী ও আত্মবিশ্বাসী হলেও কখনও কখনও অতিরিক্ত রাগ, জেদ এবং নিজের কথাই ঠিক প্রমাণ করার প্রবণতা দেখা যায়। এরা কোনও কিছু ভাবতে চায় না। রেগে গেলে হঠকারিতা করে ফেলে৷
4
14
বৃষ (Taurus): স্থিরবুদ্ধি আর সম্পর্কের ক্ষেত্রে বিশ্বস্ত নির্ভরযোগ্য হলেও পরিবর্তন মেনে নিতে অসুবিধা হয়। অতিরিক্ত জেদ ও নিজের যেটা ঠিক মনে হবে সেটাই ঠিক প্রমাণ করার জেদ এদের জীবনে সমস্যা ডেকে আনে৷
5
14
মিথুন (Gemini): বুদ্ধিমান ও কথাবার্তায় দক্ষ হলেও কখনও অস্থিরতা কাজ করে৷ একটা কাজ শুরু করে যতটা আগ্রহ নিয়ে ততটা আগ্রহের সঙ্গে শেষ করে না। মনোভাব দ্রুত বদলানো, অস্থিরতা বা গভীর অনুভূতি লুকিয়ে রাখার প্রবণতা এদের পেশাগত এবং পারিবারিক জীবনে সমস্যা সৃষ্টি করে৷
6
14
কর্কট (Cancer): অত্যন্ত আবেগপ্রবণ এই রাশি অনেক সময় পুরনো আঘাত ভুলতে পারে না। অভিমান ও অতিরিক্ত সংবেদনশীলতা সমস্যা তৈরি করতে পারে। এরা নিজের সমালোচনা সহ্য করতে পারে না।
7
14
সিংহ (Leo): নেতৃত্বের গুণ থাকলেও এরা সবসময় প্রশংসা শুনতে ভালবাসে৷ অবহেলিত বোধ করলে অহং বা রাগ প্রকাশ পেতে পারে। নিজের সমালোচনা সহ্য করতে পারে না।
8
14
কন্যা (Virgo): অত্যন্ত খুঁতখুতে৷ কিছুতেই কোনও কাজ পছন্দ হয় না। অতিরিক্ত সমালোচনা করতে ভালবাসে। অন্যের উপর খবরদারি করা আর ওসবকিছু নিয়ন্ত্রণ করতে চাওয়া এদের দুর্বলতা।
9
14
তুলা (Libra): শান্তিপ্রিয় হলেও অনেক সময় নিজের সত্যিকারের মতামত লুকিয়ে রাখে। অন্যকে সবসময় খুশি করতে চায়, এইজন্য সত্যি কথা সবসময় বলে না, গোপন করে৷ অন্যের মন বুঝে চলতে গিয়ে সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করে৷
10
14
বৃশ্চিক (Scorpio): গভীর আবেগের অধিকারী হলেও এদের মধ্যে সন্দেহ থাকে৷ বহু বছর আগে পাওয়া আঘাত মনে রাখে৷ প্রতিশোধস্পৃহা এদের সাংঘাতিক।
11
14
ধনু (Sagittarius): অতিরিক্ত স্পষ্ট কথা বলে৷ এরা স্বাধীনচেতা হলেও কখনও দায়িত্ব এড়িয়ে যায়৷ অতিরিক্ত স্পষ্ট কথা বলে অন্যকে আঘাত করার প্রবণতা থাকতে পারে।
12
14
মকর (Capricorn): এরা খুব উচ্চাকাঙ্ক্ষী। উন্নতির জন্য এদের কাছে সম্পর্ক পরিবার সব তুচ্ছ৷ এদের যুক্তিবুদ্ধির কাছে আবেগের কোনও স্থান নেই৷ এই কারণে মানুষ এদের ভুল বোঝে বেশি৷
13
14
কুম্ভ (Aquarius): নতুন নতুন চিন্তা করতে ভালবাসে৷ অনেকসময় আবেগের পরিবর্তে যুক্তিকে প্রতিষ্ঠা করে এর ফলে সম্পর্কে দূরত্ব তৈরি হয়৷
14
14
মীন (Pisces): কল্পনাপ্রবণ ও দয়ালু। সবসময় সমস্ত পরিবেশ পরিস্থিতি এবং মানুষের মধ্যে ভাল খুঁজে বার করার চেষ্টা করে৷ বাস্তব জীবনে সমস্যা এলে এরা কিছুটা দিশাহারা হয়ে পড়ে৷