৭ অক্টোবর ২০২৬-এর রাশিফল: কেরিয়ারে বড় সুযোগ, অর্থে সতর্কতা, কোন রাশির দিন কেমন?
নিজস্ব সংবাদদাতা
৬ অক্টোবর ২০২৬ ২০ : ৫৩
শেয়ার করুন
1
13
৭ অক্টোবর, বুধবার। এই দিনটি ১২ রাশির জাতক-জাতিকাদের জন্য মিশ্র প্রভাব নিয়ে আসতে পারে। কোথাও নতুন পেশাগত সুযোগ তৈরি হতে পারে, কোথাও আবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আরও একবার ভাবা প্রয়োজন। পিতৃপক্ষ চলায় দিনটি আত্মবিশ্লেষণ, পরিবার এবং দায়িত্বের দিক থেকেও গুরুত্বপূর্ণ হতে পারে। জেনে নিন রাশিফল
2
13
মেষ: কর্মক্ষেত্রে নিজের নতুন ভাবনা বা সৃজনশীল পরিকল্পনা তুলে ধরার সুযোগ আসতে পারে। আপনার প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাড়তে পারে। বেশি লাভের আশায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করবেন না৷ সম্পর্কে খোলামেলা কথা বললে দূরত্ব কমবে।অবিবাহিতদের কারও প্রতি আকর্ষণ তৈরি হতে পারে। আত্মবিশ্বাস রাখুন, কিন্তু অহংকার ত্যাগ করুন৷
3
13
বৃষ: একা সব সামলানোর পরিবর্তে সহকর্মীদের সাহায্য নিলে সুবিধা হবে। ব্যবসা, মার্কেটিং বা বাণিজ্যিক কাজ থেকে লাভের সুযোগ তৈরি হতে পারে। তাড়াহুড়ো করে সম্পত্তি কেনাবেচা করবেন না। মানসিক চাপের প্রভাব খাওয়াদাওয়া ও হজমের উপর পড়তে পারে। বাড়ির তৈরি সহজ খাবার খান এবং পর্যাপ্ত জল পান করুন।
4
13
মিথুন: ব্যস্ততা থাকবে৷ কাজের চাপ বাড়বে। তবে জটিল বিষয় সহজভাবে বোঝাতে পারলে সফলতা পাবেন৷ অতিরিক্ত চিন্তাভাবনা এবং দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকার কারণে মানসিক ক্লান্তি আসতে পারে। মাঝেমধ্যে বিরতি নিন।
5
13
কর্কট: ব্যবসায়িক প্রস্তাব বা আর্থিক নথিপত্র খুব ভাল করে দেখে নিন। ধীরে ধীরে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। আবেগের বশে খরচ করবেন না৷ গলা ও হজমের সমস্যা নিয়ে সতর্ক থাকুন।
6
13
সিংহ: কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ এগিয়ে যেতে পারে তবে আত্মবিশ্বাস যেন একগুঁয়েমিতে পরিণত না হয়। সম্পর্কে আবেগ ও আকর্ষণ বাড়বে। তবে সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলে সমস্যা হতে পারে।
7
13
কন্যা: চুপচাপ, পরিকল্পনা করে কাজ করুন৷ হঠাৎ ভ্রমণ বা স্বাস্থ্য সংক্রান্ত খরচ হতে পারে। ঘুম ও মানসিক বিশ্রামকে গুরুত্ব দিন৷ সব সাফল্য চোখে পড়ে না৷ নীরব প্রস্তুতিই পরবর্তী বড় সাফল্যের ভিত্তি তৈরি করতে পারে।
8
13
তুলা: কোনও সহকর্মী, মেন্টর বা প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ আপনার কেরিয়ারের নতুন দরজা খুলে দিতে পারে। তবে যৌথ কাজের ক্ষেত্রে কে কী দায়িত্ব নেবেন, তা আগে থেকেই পরিষ্কার করে নিন।
9
13
বৃশ্চিক: কর্মক্ষেত্রের জটিল সমস্যা সমাধানে আপনার মনোযোগ ও বিশ্লেষণী ক্ষমতা কাজে আসবে। কৌশল করে আর্থিক পরিকল্পনা করলে লাভ হতে পারে। তবে যৌথ সম্পত্তি বা অন্যের সঙ্গে ভাগ করে রাখা অর্থের বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। সম্পর্কে সংবেদনশীল কোনও বিষয় নিয়ে কথা বলার সময় সন্দেহের পরিবর্তে সহানুভূতি দেখান।
10
13
ধনু: উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। আটকে থাকা কোনও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে৷ নতুন কোনও বিষয় নিয়ে আলোচনা, একসঙ্গে কোথাও যাওয়ার পরিকল্পনা বা নতুন অভিজ্ঞতা সম্পর্কের আকর্ষণ বাড়াতে পারে।
11
13
মকর: অর্থের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। কোনও চুক্তিতে সই করার আগে প্রতিটি শর্ত ভালো করে পড়ে নিন। নিজের মনের কথা খুলে বললে সম্পর্কের গভীরতা বাড়তে পারে।
12
13
কুম্ভ: নতুন ভাবনা পেতে পারে বিজনেস পার্টনার বা বন্ধুর কাছে৷ সম্পর্কে নিজের বক্তব্য বোঝানোর চেয়ে সঙ্গীর কথা মন দিয়ে শোনা বেশি জরুরি। অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করলে সম্পর্কের পুরনো অশান্তি কমতে পারে। কোমরে ব্যথা হতে পারে৷
13
13
মীন: কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ সময়৷ সহকর্মী বা ঊর্ধ্বতনদের প্রশংসাও মিলতে পারে। অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন। সঙ্গীর দৈনন্দিন কাজে সাহায্য করলে সম্পর্কের উষ্ণতা বাড়বে।