মিলবে পরিশ্রমের ফল, স্বাস্থ্যচিন্তা, বিনিয়োগে সতর্কতা, কেমন কাটবে ৩০ সেপ্টেম্বর?
নিজস্ব সংবাদদাতা
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯ : ০৪
শেয়ার করুন
1
13
সেপ্টেম্বরের শেষ দিন। মাসের শেষ দিনে কাজ, অর্থ, পরিবার এবং স্বাস্থ্য, জীবনের বিভিন্ন ক্ষেত্রে একাধিক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে ১২ রাশির জাতক-জাতিকাদের জন্য। কারও কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, আবার কারও সামনে দেখা দিতে পারে আর্থিক চাপ বা পুরনো সমস্যার জটিলতা। ৩০ সেপ্টেম্বরের রাশিফল অনুযায়ী দেখে নিন, মেষ থেকে মীন, কেমন কাটতে পারে দিন।
2
13
মেষ রাশি: আচমকাই সামনে আসতে পারে কোনও পুরনো আর্থিক সমস্যা। পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তা তৈরি হতে পারে। তবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। সেই সুযোগ কাজে লাগানোর জন্য প্রস্তুত থাকুন। নিজের স্বাস্থ্যের প্রতিও নজর দিন এবং সুষম খাবার খাওয়ার চেষ্টা করুন।
3
13
বৃষ রাশি: কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। তবে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরিস্থিতি সামলানো সম্ভব। আর্থিক কোনও বিষয়ে দেরি হতে পারে, বড় বিনিয়োগ না করাই ভাল। পরিবারের সঙ্গে কথাবার্তার সময় ধৈর্য রাখুন। স্বাস্থ্যের বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন।
4
13
মিথুন রাশি: আর্থিক বিষয় নিয়ে আজ কিছুটা চাপ অনুভব করতে পারেন। তাই অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলাই ভালো। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আপনার হাতে আসতে পারে এবং তা মন দিয়ে সামলাতে হবে। পরিবারের সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। দিনের শেষে নিজের জন্য কিছুটা সময় বের করলে মানসিক শান্তি পাবেন। অতিরিক্ত ক্লান্তি এড়িয়ে চলুন এবং স্বাস্থ্যের দিকে নজর দিন।
5
13
কর্কট রাশি: আর্থিক বিষয়ে ভারসাম্য বজায় রাখতে হবে৷ কর্মক্ষেত্রে এতদিনের পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন, যা মন ভাল করে দেবে। সন্ধ্যার দিকে আর্থিক লাভের কোনও সুযোগ তৈরি হতে পারে। তবে শরীরে ক্লান্তি থাকলে তা উপেক্ষা করবেন না। বিশ্রামের প্রয়োজন হলে সময়মতো বিশ্রাম নিন।
6
13
সিংহ রাশি: কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং কাজের স্বীকৃতি মিলতে পারে। তবে অর্থের বিষয়ে সাবধান থাকা প্রয়োজন, কারণ আচমকা কিছু অতিরিক্ত খরচ সামনে আসতে পারে। পরিস্থিতি অনুযায়ী আর্থিক পরিকল্পনায় কিছু পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক চাপ কমবে। স্বাস্থ্য মোটের উপর স্বাভাবিক থাকলেও বিশ্রামের জন্য সময় বার করুন।
7
13
কন্যা রাশি: ভ্রমণের কোনও পরিকল্পনা হতে পারে। মানসিক শান্তির জন্য ধ্যান বা যোগাভ্যাস করতে পারেন। আর্থিক পরিস্থিতি মোটের উপর স্থিতিশীল থাকবে, তবে খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি। কর্মক্ষেত্রে আপনার নেওয়া কোনও সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে, তবে ছোটখাটো বিষয়ও অবহেলা করবেন না।
8
13
তুলা রাশি: মানসিক শান্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। অতিরিক্ত চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে নতুন কোনও চ্যালেঞ্জ সামনে আসতে পারে, তবে ধৈর্যের সঙ্গে তা সামলাতে পারবেন। পরিবারের কোনও সদস্যের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে গভীর আলোচনা হতে পারে।
9
13
বৃশ্চিক রাশি: পরিবারে পুরনো কোনও বিষয় নিয়ে ফের আলোচনা শুরু হতে পারে। বুদ্ধি ও ধৈর্যের সঙ্গে বিষয়টি সমাধান করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে নতুন কাজ শুরু হতে পারে৷ সম্পূর্ণ পরিকল্পনা তৈরি না করে কাজে ঝাঁপিয়ে পড়বেন না। চোখের যত্ন নিন৷
10
13
ধনু রাশি: স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত ক্লান্তি এড়াতে সময়মতো বিশ্রাম নিন। মানসিক শান্তির জন্য প্রকৃতির মধ্যে কিছুটা সময় কাটানো উপকারী হতে পারে। কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং সেই পরিবর্তন আপনার জন্য ইতিবাচক হতে পারে। সন্ধ্যায় পরিবারের সঙ্গে সময় কাটালে মন ভাল হবে।
11
13
মকর রাশি: শিক্ষাক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল মিলতে পারে। পরিবারের কোনও সদস্যের সঙ্গে মতপার্থক্য তৈরি হলেও আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আপনার তৈরি করা পরিকল্পনা কার্যকর হতে পারে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। কোমর বা পিঠের ব্যথা হতে পারে৷
12
13
কুম্ভ রাশি: পরিবারে কোনও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। কর্মক্ষেত্রে আপনার মতামত ও ভাবনাকে গুরুত্ব দেওয়া হবে, যা আত্মবিশ্বাস বাড়াবে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে। আর্থিক বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকুন। গলার সমস্যার বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
13
13
মীন রাশি: কর্মক্ষেত্রে এতদিনের পরিশ্রমের পূর্ণ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষাক্ষেত্রেও আপনার প্রচেষ্টা প্রশংসিত হতে পারে। পরিবারের মধ্যে কোনও গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এবং তার ফলে সম্পর্কের মধ্যে বোঝাপড়া আরও বাড়বে। অর্থের বিষয়ে অবশ্য সতর্ক থাকতে হবে। স্বাস্থ্য মোটের উপর স্বাভাবিক থাকবে।