অর্থনৈতিক বিষয়ে সতর্ক, স্বাস্থ্যচিন্তা, কোন রাশির ভাগ্যে কী?
নিজস্ব সংবাদদাতা
৩ জুলাই ২০২৬ ০৯ : ০০
শেয়ার করুন
1
13
কারও ক্ষেত্রে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব, কারও ক্ষেত্রে স্বাস্থ্যচিন্তা, অর্থভাগ্য মোটেএ উপর ভাল বলা চলে, দেখে নিন মঙ্গলবারের রাশিফল
2
13
মেষ: কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আত্মবিশ্বাস ধরে রাখলে সাফল্য মিলবে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে আন্তরিকতা বাড়বে। পরিবারের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। স্বাস্থ্যের ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন।
3
13
বৃষ: অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকুন। কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ উপকারে আসবে। কর্মক্ষেত্রে ধৈর্য ধরুন। পরিবারের প্রবীণ সদস্যের সান্নিধ্যে মানসিক শান্তি পাবেন।
4
13
মিথুন: বাড়তি খরচের কারণে চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। প্রেমে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করবেন না। চোখের যত্ন নিন।
5
13
কর্কট: নতুন কাজের পরিকল্পনা সফল হতে পারে। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। শরীরের প্রতি যত্ন নিন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন।
6
13
সিংহ: চাকরি ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পেতে পারেন। পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটবে। খাদ্যাভ্যাসে সংযম রাখুন।
7
13
কন্যা: অসমাপ্ত কাজ শেষ করার উপযুক্ত দিন। অর্থ নিয়ে অযথা ঝুঁকি নেবেন না। পড়াশোনা ও গবেষণায় সাফল্য আসতে পারে। পরিবারের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন।
8
13
তুলা: কর্মক্ষেত্রে পরিকল্পনা ও শৃঙ্খলা বজায় রাখুন। পুরনো কোনও পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে। দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে। মানসিক চাপ কমানোর চেষ্টা করুন।
9
13
বৃশ্চিক: প্রেমের অশান্তি দূর হতে পারে। অর্থভাগ্য ভালো থাকলেও পরিশ্রম বেশি হবে। কোনও কারণে সংশয় বা দুশ্চিন্তা বাড়তে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভেবে নিন।
10
13
ধনু: কাউকে অযথা প্রতিশ্রুতি দেবেন না। আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে। বন্ধুর কারণে পারিবারিক অশান্তি হতে পারে। ধৈর্য ধরে পরিস্থিতি সামলান।
11
13
মকর: কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। আর্থিক পরিকল্পনা মেনে চলুন। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। নতুন উদ্যোগে সাফল্যের সম্ভাবনা রয়েছে।
12
13
কুম্ভ: শখ পূরণে অতিরিক্ত খরচ হতে পারে। কর্মক্ষেত্রে মিথ্যা অপবাদের আশঙ্কা রয়েছে, তাই সতর্ক থাকুন। পড়াশোনায় ভালো ফলের সম্ভাবনা। কাছাকাছি কোথাও ভ্রমণের যোগ রয়েছে।
13
13
মীন: অপ্রয়োজনীয় ঝামেলা থেকে দূরে থাকুন। গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না। প্রেমের সম্পর্কে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আইনি বা কাগজপত্র সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন।