পঞ্চায়েত দপ্তরের কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। এবার পঞ্চায়েত কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা শুভেন্দু অধিকারীর সরকারের।
2
8
পয়লা অক্টোবর ২০২৬ থেকে পঞ্চায়েত সংস্থার তিন স্তরের কর্মীদের মূল বেতনের উপর ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পঞ্চায়েতের পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদেরও ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে।
3
8
১৮ আগস্ট পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সংশোধিত বেতন কাঠামোয় যাঁরা বেতন পাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে সংশোধিত মূল বেতন এবং এনপিএ-র ভিত্তিতে ডিএ হিসাব করা হবে। অন্য কোনও ধরনের বেতন এই হিসাবের অন্তর্ভুক্ত হবে না।
4
8
এদিকে, পঞ্চম বেতন কমিশনের আওতায় এখনও পুরনো বেতন কাঠামোয় থাকা পঞ্চায়েত কর্মীদের ডিএ ১৭১ শতাংশ থেকে বাড়িয়ে ২২৩ শতাংশ করা হয়েছে।
5
8
একই হারে ২২৩ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন প্রি-রিভাইজড পেনশন বা পারিবারিক পেনশন পাওয়া পেনশনভোগীরাও। তাঁদের পেনশন সংশোধন না হওয়া পর্যন্ত এই হার কার্যকর থাকবে।
6
8
শুধু কর্মী ও পেনশনভোগীরাই নন, পঞ্চায়েতের অধীনে থাকা নির্দিষ্ট শ্রেণির দৈনিক মজুরির শ্রমিকদেরও মজুরি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
7
8
পয়লা অক্টোবর থেকে তাঁদের দৈনিক মজুরি আরও ১১০ টাকা বাড়বে। যে সমস্ত দৈনিক মজুরির ক্ষেত্রে ন্যূনতম মজুরি আইনের মতো কোনও বিধিবদ্ধ নিয়ম প্রযোজ্য নয়, তাঁরাই এই সুবিধা পাবেন।
8
8
অর্থ দপ্তরের ৪ আগস্টের নির্দেশিকার ভিত্তিতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এই সিদ্ধান্ত কার্যকর করেছে। নির্দেশ অনুযায়ী, ডিএ ও ডিআর-এর হিসাবের ক্ষেত্রে প্রাপ্য অর্থ নিকটতম পূর্ণ টাকায় হিসাব করা হবে।