জুলাই-আগস্টে সরকারি কর্মীদের জন্য ফের বাড়তে পারে মহার্ঘ ভাতা। প্রাথমিক হিসাব বলছে, এবার প্রায় ৩ শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
2
9
শিল্প শ্রমিকদের এআইসিপিআই এপ্রিল মাসে বেড়ে দাঁড়িয়েছে ১৪৯.৯০-এ। মার্চের তুলনায় সূচক বেড়েছে ০.৮ পয়েন্ট।
3
9
জানুয়ারিতে এআইসিপিআই ছিল ১৪৮.৬০ এবং ফেব্রুয়ারিতে ১৪৮.৫০। ধারাবাহিক ভাবে এই সূচক বাড়তে থাকায় ডিএ বৃদ্ধির জোরালো হয়েছে।
4
9
সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী ডিএ নির্ধারণে এআইসিপিআই-এর পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান হিসাব অনুযায়ী ডিএ প্রায় ৩.৭২ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
5
9
যদিও এখনও পর্যন্ত কেন্দ্র ডিএ বৃদ্ধির বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষা করতে হবে।
6
9
চলতি বছরের জানুয়ারিতে কেন্দ্র দুই শতাংশ ডিএ বাড়িয়ে ৬০ শতাংশ করা হয়েছিল। এবার ৩ শতাংশ বৃদ্ধি হলে তা ৬৩ শতাংশে পৌঁছতে পারে।
7
9
এই ডিএ বাড়বে শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীদের। তাঁদের বেতনও বাড়বে উল্লেখযোগ্যভাবে। উল্লেখ্য, কেন্দ্র সাধারণত বছরে দু’বার ডিএ সংশোধন করে। একবার জানুয়ারি-ফেব্রুয়ারিতে এবং দ্বিতীয়বার জুলাই-আগস্টে।
8
9
সম্প্রতি, রাজ্য সরকারি পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিআর) প্রদানে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর।
9
9
কলকাতা পুর এলাকার (KMC) অন্তর্গত বিভিন্ন ব্যাঙ্ক থেকে পেনশনপ্রাপ্তদের দীর্ঘদিনের বকেয়া নিষ্পত্তির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ২০০৮ থেকে ২০১৯ সময়কালের সম্ভাব্য বকেয়া ডিআরের ৫০ শতাংশ অগ্রিম হিসেবে মেটানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।