কেন্দ্রীয় সরকারি কর্মীদের পর এবার ব্যাঙ্ক কর্মচারীদের জন্যেও বিরাট সুখবর। এবার ব্যাঙ্ক কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বাড়ানোর ঘোষণা করা হল।
2
8
পয়লা মে থেকেই ব্যাঙ্ক কর্মীদের ডিএ বাড়িয়েছে কেন্দ্র। বিজ্ঞপ্তি জারি করা ঘোষণা করা হয়েছে, মে থেকে জুলাই মাসের মধ্যে বর্ধিত ডিএ হার প্রযোজ্য হবে।
3
8
মে মাস থেকে ব্যাঙ্ক কর্মীদের ডিএ ২৫.৭০% নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আগের ত্রৈমাসিকের তুলনায় ডিএ ০.৭০% বৃদ্ধি করা হয়েছে। মে থেকে জুলাই মাসের মধ্যে, এই ত্রৈমাসিকে ব্যাঙ্ক কর্মীদের বেতন খানিকটা বাড়বে।
4
8
ডিএ বাড়ানোর পর বেসিক স্যালারি যদি ৪৮ হাজার থেকে এক লক্ষ ১৭ হাজারের মধ্যে থাকে, তাহলে অতিরিক্ত ৪৩৫ থেকে ১০৫০ টাকা পাবেন ব্যাঙ্ক কর্মীরা।
5
8
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ২% বাড়ানো হয়েছে। এই ক্ষেত্রে ডিএ ৫৮% থেকে ৬০% করা হয়েছে। যদিও তার তুলনায় ব্যাঙ্ক কর্মীদের ডিএ সামান্য বেড়েছে।
6
8
অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্যে আরও সুখবর রয়েছে। চলতি বছরের জুলাই মাসে মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স ৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে জল্পনা রটেছে।
7
8
কেন্দ্র সরকার বছরে দু’বার, জানুয়ারি ও জুলাই—ডিএ সংশোধন করে থাকে। ওয়াকিবহাল মহলের ধারণা, জুলাই ২০২৬-এ ডিএ প্রায় ৩ শতাংশ বাড়তে পারে।
8
8
এর ফলে বর্তমানে যে হারে ডিএ দেওয়া হচ্ছে, তা আরও কিছুটা বৃদ্ধি পাবে এবং কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ আসবে।