গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি বর্তমানে সক্রিয় রয়েছে। এই অক্ষরেখা সিকিম থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে হাওয়া অফিস।
2
8
IMD সূত্রে খবর, থাইল্যান্ডের দিক থেকে উত্তর আন্দামান সাগরের দিকে এগিয়ে আসছে একটি ঘূর্ণাবর্ত। তার প্রভাবেই ফের বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।
3
8
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবার সন্ধ্যার মধ্যেই এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে সপ্তাহান্তে বাংলা জুড়ে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
4
8
অন্যদিকে, শনিবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি পরবর্তীতে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়েও। তবে IMD বিষয়ে এখনও কোনও সতর্কতা জারি করেনি। ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার নাম দেওয়া হবে অর্ণব।
5
8
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, নিম্নচাপের প্রভাবে সপ্তাহান্তে জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একটানা নয়, বিক্ষিপ্ত ভাবে দিনভর বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর।
6
8
শনিবার কলকাতা, হাওড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
7
8
রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে।
8
8
অন্যদিকে, শনিবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে।