কোভিড-১৯ সংক্রমণ থেকে সেরে ওঠার পর অনেকের শরীরেই নানা ধরনের অ্যালার্জি বাসা বাঁধছে। সাম্প্রতিক এক গবেষণায় এমনই আশঙ্কাজনক তথ্য উঠে এসেছে।
2
7
গবেষকদের দাবি, করোনা আক্রান্ত হওয়ার পর মূলত ছয় ধরনের অ্যালার্জির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে রয়েছে ফুসফুস ও শ্বাসযন্ত্রের অ্যালার্জি, ত্বকের সমস্যা, খাবার ও ওষুধে অ্যালার্জি এবং আমবাত।
3
7
বিশেষ করে যাঁদের আগে কখনও কোনও অ্যালার্জির ইতিহাস ছিল না, তাঁদের শরীরেও এই রোগগুলি নতুন করে দেখা দিচ্ছে।
4
7
শিশু থেকে বয়স্ক- বাদ পড়ছেন না কেউই। শিশুদের ক্ষেত্রে কোভিডের পর বিভিন্ন ধরনের অ্যালার্জি দেখা গেলেও, তা সব ক্ষেত্রে একই নিয়ম মেনে চলছে না।
5
7
অন্যদিকে, প্রাপ্তবয়স্কদের একাংশের মধ্যে হাঁপানি কিংবা অ্যালার্জিক রাইনাইটিস বা নাক-চোখ দিয়ে জল পড়ার সমস্যা নতুন করে দেখা দিচ্ছে।
6
7
তবে গবেষকরা আশ্বস্ত করে বলছেন, কোভিড হলেই যে অ্যালার্জি হবে- এমনটা ভাবার কোনও কারণ নেই।
7
7
কারও শারীরিক পরিস্থিতি কেমন থাকবে, তা নির্ভর করে অন্য নানা উপাদানের ওপর। করোনা আর অ্যালার্জির এই সম্পর্কের বিষয়টি স্পষ্ট করতে এখনও বিস্তর গবেষণার প্রয়োজন রয়েছে।